ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
ইরানের হা'মলায় ইস'রায়েলে হতাহ'তের সংখ্যা নিয়ে যা জানা গেল
দখলদার ইসরায়েলের ওপর ইরানের চালানো ক্ষেপণাস্ত্র হামলায় এক ইসরায়েলি নারী নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন আরও অনেক ইসরায়েলি নাগরিক।
গতকাল রাতে তিন ধাপে এই হামলা চালায় ইরান। তাদের ছোড়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র সরাসরি ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেলআবিবে আঘাত হানে।
প্রথম দুই দফার হামলায় অন্তত ৪১ জন আহত হন। আর তৃতীয় ধাপে আরও সাতজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
হিব্রু ভাষার বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আহত হওয়া এক ইসরায়েলি নারী হাসপাতালে নেওয়ার পর মারা যান। হামলায় আহতদের মধ্যে অন্তত দুজনের অবস্থা আশঙ্কাজনক হলেও বাকিরা বর্তমানে স্থিতিশীল রয়েছেন।
ইরান দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে কয়েক শতাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এর মধ্যে কিছু ক্ষেপণাস্ত্র ইসরায়েলে পৌঁছানোর আগেই যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ভূপাতিত করেছে বলে দাবি করেছে দেশটির একটি সূত্র।
ইরান স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছে— যারা তাদের হামলা প্রতিহত করার চেষ্টা করবে, তাদের অঞ্চলে থাকা অবকাঠামোও ইরানের পাল্টা হামলার লক্ষ্যবস্তু হবে।
এই প্রেক্ষাপটে শনিবার সকালে ইসরায়েল ইরানের রাজধানী তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে পাল্টা হামলা চালায়। হামলায় অন্তত দুটি ড্রোন বা ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও নিয়ন্ত্রণে আসেনি।
সূত্র: আলজাজিরা, টাইমস অব ইসরায়েল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- আর্জেন্টিনা বনাম আলজেরিয়া: কখন, কোথায়, কীভাবে দেখবেন সম্পূর্ণ ম্যাচ
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- ইউজিসি বাজেট: কোন বিশ্ববিদ্যালয় কত পেল
- স্পেন বনাম কেপ ভার্দের ম্যাচ চলছে: সরাসরি দেখুন
- বাজেটে কোন খাতে কত বরাদ্দ, বিস্তারিত জানুন