ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
ইসরায়েলি হামলার পর ইরানে প্রতিশোধের লাল পতাকা
ইরানের ফার্স নিউজ এজেন্সি একটি ভিডিও প্রকাশ করেছে, যাতে দেখা গেছে কুম শহরের ঐতিহাসিক জামকারান মসজিদের গম্বুজের ওপর উড়ছে একটি লাল পতাকা। সংস্থাটি জানিয়েছে, এই পতাকা প্রতিশোধের প্রতীক হিসেবে উত্তোলন করা হয়েছে।
শিয়া মুসলমানদের সংস্কৃতিতে লাল পতাকা একটি গুরুত্বপূর্ণ প্রতীক। এটি সাধারণত মহররম মাসে, বিশেষত কারবালার প্রান্তরে ইমাম হোসেন (আ.)-এর শাহাদাত স্মরণে উত্তোলন করা হয়। তবে ইসলামী বর্ষপঞ্জির অন্য সময়ে এই পতাকা উত্তোলন অস্বাভাবিক এবং গভীর বার্তা বহন করে। এটি শোক, প্রতিরোধ এবং প্রতিশোধের প্রতীক হিসেবে পরিচিত।
উক্ত পতাকায় লেখা রয়েছে: ‘ইয়া লা-সারাত আল-হোসেইন’, যার বাংলা অনুবাদ—“হে হোসাইনের প্রতিশোধগ্রহণকারীরা”।
ইমাম হোসেন (আ.) ছিলেন মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র এবং শিয়া ইসলামের ন্যায়ের প্রতীক। ৬৮০ খ্রিষ্টাব্দে কারবালায় উমাইয়া শাসক ইয়াজিদের বাহিনীর হাতে তিনি শহীদ হন। এই ঘটনা শিয়া-সুন্নি বিভাজনের একটি মৌলিক ভিত্তি হিসেবে বিবেচিত।
বর্তমান প্রেক্ষাপটে জামকারান মসজিদে লাল পতাকা উত্তোলনকে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর বার্তা হিসেবে দেখা হচ্ছে। তাসনিম সংবাদ সংস্থার প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, মসজিদ চত্বরে জড়ো হওয়া মানুষজন ইরানের পতাকা হাতে ইসরায়েলবিরোধী স্লোগানে মুখর।
পবিত্র নগরী কুম, রাজধানী তেহরান থেকে প্রায় ১৪০ কিলোমিটার দূরে অবস্থিত।
শুক্রবার ভোরে ইসরায়েলি বাহিনীর চালানো এক হামলায় ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তাসহ পরমাণু বিজ্ঞানী, নারী ও শিশু নিহত হয়েছেন বলে জানা গেছে। হামলার পর দেশজুড়ে জনতার মধ্যে তীব্র ক্ষোভ ও প্রতিশোধের আকাঙ্ক্ষা ছড়িয়ে পড়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক