ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
ইরানে হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তুরস্ক
ইরানে ইসরায়েলি হামলার পর নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে গোটা মধ্যপ্রাচ্যে। শুক্রবার (১৩ জুন) ভোরে রাজধানী তেহরানে চালানো হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তুরস্ক, সৌদি আরবসহ বিভিন্ন দেশ।
তুরস্ক ইসরায়েলের এই হামলার কড়া সমালোচনা করে একে ‘উসকানিমূলক’ ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করেছে।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, এ ধরনের আক্রমণ কূটনৈতিক সমাধানের পথকে রুদ্ধ করে এবং এটি আঞ্চলিক স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি। ইসরায়েলকে আরও বড় সংঘাতমুখী পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে তুর্কি কর্তৃপক্ষ।
এদিকে, ইসরায়েলি হামলার জবাবে প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরানের সামরিক বাহিনী। এক বিবৃতিতে তারা জানিয়েছে, “জেরুজালেম দখলদার সন্ত্রাসী সরকার সব রকম সীমা অতিক্রম করেছে। এই অপরাধের জবাবে আমাদের প্রতিক্রিয়ায় কোনো সীমাবদ্ধতা থাকবে না।”
তেহরানের সামরিক স্থাপনাগুলোতে ইসরায়েলি বিমান হামলার পর ইরান থেকেও পাল্টা পদক্ষেপ শুরু হয়েছে। টাইমস অব ইসরায়েল জানিয়েছে, প্রতিশোধমূলক হামলার অংশ হিসেবে ইরান প্রায় ১০০টি আক্রমণাত্মক ড্রোন ইসরাইলের দিকে ছুড়েছে। এর ফলে দেশজুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।
তবে ইসরায়েল দাবি করেছে, তাদের প্রতিরক্ষা বাহিনী ইরান থেকে ছোড়া সব ড্রোনই ভূপাতিত করতে সক্ষম হয়েছে।
এই পাল্টাপাল্টি হামলার ঘটনায় অঞ্চলজুড়ে যুদ্ধের শঙ্কা ক্রমেই বাড়ছে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকেরা। বিশ্ব সম্প্রদায়ের অনেকেই এ মুহূর্তে সর্বোচ্চ সংযম ও কূটনৈতিক উদ্যোগকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস