ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
ইসরায়েলের দিকে ছোড়া ইরানি ড্রোন ভূপাতিত করছে জর্ডান
ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলোর ওপর ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। 'ডজন ডজন' হামলার জবাবে ইসরায়েলের দিকে ছোড়া ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে জর্ডান।
১৩ জুন, শুক্রবার সকালে ইসরায়েলি সেনাবাহিনীর বরাতে খবরটি নিশ্চিত করে আল-জাজিরা ও দ্য টাইমস অব ইসরায়েল।
ইসরায়েলের সরকারি সম্প্রচার মাধ্যম জানায়, সিরিয়া ও সৌদি আরবের আকাশপথ ব্যবহার করে আসা ড্রোন প্রতিহত করছে দেশটির বিমানবাহিনী। জর্ডানের সেনাবাহিনীও জানায়, তারা তাদের আকাশসীমায় অনুপ্রবেশকারী একাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। এতে রাজধানী আম্মানে সতর্কতা সাইরেন বেজে ওঠে।
ইসরায়েলের প্রথম দফা হামলায় তেহরানের উত্তর-পূর্বাঞ্চলে আঘাত হানা হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, দেশটির সরকারি বার্তা সংস্থা নূর নিউজ হামলার বিষয়টি নিশ্চিত করেছে।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এক বিবৃতিতে বলেন, “ভোরবেলায় ইহুদিবাদী শত্রু আমাদের দেশের বুক চিরে হামলা চালিয়েছে, যা তাদের বর্বর প্রকৃতিকে আবারও প্রমাণ করেছে।” তিনি আরও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “এ হামলার জন্য ইসরায়েলকে চরম মূল্য দিতে হবে। আমরা আমাদের শহীদ সেনা ও বিজ্ঞানীদের প্রতিস্থাপনে প্রস্তুত আছি এবং শত্রুদের ছাড় দেওয়া হবে না।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক