ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
বোমা হামলার হুমকির মুখে এয়ার ইন্ডিয়ার আরেক ফ্লাইট: জরুরি অবতরণ
ভারতের গুজরাটে ভয়াবহ বিমান দুর্ঘটনার একদিন না যেতেই এয়ার ইন্ডিয়ার আরেকটি ফ্লাইটে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। এই হুমকির জেরে যাত্রা শুরুর কিছুক্ষণ পরেই বিমানটি থাইল্যান্ডের ফুকেট বিমানবন্দরে ফিরে এসে জরুরি অবতরণ করেছে।
আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, শুক্রবার (১৩ জুন) স্থানীয় সময় সকাল সাড়ে ৯টার দিকে ফুকেট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার ইন্ডিয়ার এআই৩৭৯ ফ্লাইটটি ভারতের রাজধানী নয়াদিল্লির উদ্দেশে যাত্রা করেছিল। কিন্তু উড্ডয়নের পর আন্দামান সাগরের ওপর দিয়ে ঘুরে এটি ফের ফুকেট দ্বীপে ফিরে আসে এবং জরুরি অবতরণ করে।
থাইল্যান্ডের বিমানবন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, প্লেনে থাকা ১৫৬ জন যাত্রীকে নিরাপদে বিমান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তবে, বোমা হামলার হুমকির বিষয়ে বিস্তারিত কোনো তথ্য এখনো জনসমক্ষে প্রকাশ করা হয়নি। এই চাঞ্চল্যকর ঘটনা সম্পর্কে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।
এই ঘটনার মাত্র একদিন আগে বৃহস্পতিবার (১২ জুন) ভারতের গুজরাটে এয়ার ইন্ডিয়ার এআই১৭১ ফ্লাইট এক মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়। সেই দুর্ঘটনায় ২৪১ জন আরোহীর মধ্যে ১৯২ জন নিহত হয়েছিলেন। বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার মডেলের সেই যাত্রীবাহী প্লেনটি উড্ডয়নের মাত্র দুই মিনিটের মধ্যেই একটি মেডিকেল কলেজের ছাত্রাবাসের ওপর ভেঙে পড়েছিল, যা ভারতে অন্যতম ভয়াবহ বিমান দুর্ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।
পরপর দুটি ঘটনা এয়ার ইন্ডিয়ার নিরাপত্তা ব্যবস্থা এবং আন্তর্জাতিক উড়োজাহাজ শিল্পের জন্য নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। এতে বিমান সংস্থাটির যাত্রীদের মনেও বড় ধরনের আতঙ্ক তৈরি হচ্ছে বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক