ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
ইরানে ভয়াবহ হা-ম-লা, রেভল্যুশনারি গার্ড প্রধান নি-হ-ত
ইরানের রাজধানী তেহরানসহ আশপাশের এলাকায় ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার দিবাগত রাতে চালানো এই হামলায় দেশটির শক্তিশালী বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ডস (আইআরজিসি)-এর প্রধান জেনারেল হোসেইন সালামি নিহত হয়েছেন।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এবং বার্তাসংস্থা রয়টার্স ও সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, আইআরজিসির সদর দপ্তরে হামলার সময় জেনারেল সালামি সেখানে অবস্থান করছিলেন। শুক্রবার সকালে ইরানের সরকারি সংবাদমাধ্যম আনুষ্ঠানিকভাবে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
২০১৯ সাল থেকে রেভল্যুশনারি গার্ডের প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন হোসেইন সালামি। তিনি ইরানের পরমাণু ও সামরিক কৌশল নির্ধারণে অন্যতম মুখ্য ভূমিকা পালন করতেন। তার নেতৃত্বেই ইরান ইরাক, সিরিয়া ও লেবাননে একাধিক সামরিক কার্যক্রম চালিয়েছে।
ইসরায়েলের এই হামলায় শুধু সালামিই নয়, আইআরজিসির সদর দপ্তরসহ তেহরানের বিভিন্ন সামরিক ও পারমাণবিক স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, তেহরানে বিস্ফোরণের শব্দ ও আগুন-ধোঁয়ার দৃশ্য দেখা গেছে।
এই ঘটনার পর ইরানজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দেশটির সেনাবাহিনী এবং আইআরজিসি সালামির মৃত্যুর প্রতিশোধ নেয়ার ঘোষণা দিয়েছে।
বিশ্লেষকরা বলছেন, ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কেবল একটি সামরিক বাহিনী নয় এটি ইরানের রাজনৈতিক ও অর্থনৈতিক বলয়েরও বড় শক্তি। বিশেষ করে পরমাণু কর্মসূচি ও আঞ্চলিক কৌশলে এ বাহিনীর প্রভাব অপরিসীম।
এদিকে ইসরায়েল এক সপ্তাহব্যাপী হামলার পরিকল্পনা করেছে বলেও আশঙ্কা করা হচ্ছে। ইরানজুড়ে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা এবং পাল্টা জবাবের প্রস্তুতি চলছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক