ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
ভারতের বিমান বিধ্বস্তে বেঁচে গেলেন এক যুবক
ভারতের গুজরাটের আহমেদাবাদে বিমান দুর্ঘটনায় জানানো হয়েছিল বিমানের ২৪২ আরোহীর কেউ বেঁচে নেই। তবে কয়েক ঘণ্টা পর চমকে দেওয়া এক খবর জানায় এনডিটিভি। ওই সংস্থাটি একটি ভিডিও প্রকাশ করে জানায়, একজন যাত্রী বেঁচে গেছেন।
ভয়াবহ সেই দুর্ঘটনা থেকে প্রাণে বেঁচে যাওয়া ওই ব্যক্তির নাম বিশ্বশ কুমার রমেশ। তিনি বিমানের ১১-এ আসনে ছিলেন। ভিডিওতে দেখা যায়, সাদা টি-শার্ট ও কালো ট্রাউজার্স পরা রমেশের শরীরে রক্তের দাগ ও মুখে আঘাতের চিহ্ন স্পষ্ট।
সংবাদ সংস্থা এএনআই আহমেদাবাদ সিটি পুলিশ কমিশনার জিএস মালিকের উদ্ধৃতি দিয়ে জানায়, উদ্ধারকর্মীরা একজন যাত্রীকে জীবিত অবস্থায় পেয়েছেন। বর্তমানে তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। জানা গেছে, তিনি ব্রিটিশ নাগরিক এবং পরিবারের সঙ্গে দেখা করতে ভারতে এসেছিলেন।
ভারতীয় গণমাধ্যম জানায়, এয়ার ইন্ডিয়ার এআই-১৭১ ফ্লাইটটি বৃহস্পতিবার দুপুর ১টা ৩৯ মিনিটে আহমেদাবাদ বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে যাত্রা করে। কিন্তু উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বোয়িং ৭৮৭-৮ কুইকজেট সিরিজের বিমানটি বিধ্বস্ত হয়।
দুর্ঘটনার আগে পাইলটরা ‘মেডে কল’ সংকেত পাঠান, যা বড় ধরনের বিপদের সময় জানানো হয়। তবে এরপর আর তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি বলে জানায় ভারতের বিমান নিয়ন্ত্রক সংস্থা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- মাসে ২৫০০ টাকা বৃত্তি দেবে ডাচ্-বাংলা ব্যাংক, জানুন আবেদন পদ্ধতি
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ