ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
২৪২ যাত্রী নিয়ে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট বিধ্বস্ত
ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিমান ২৪২ যাত্রী নিয়ে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিধ্বস্ত হয়।
দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির বরাতে জানা যায়, আহমেদাবাদ থেকে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা শুরু করেছিল বিমানটি। উড্ডয়নের পরপরই এটি আহমেদাবাদের একটি আবাসিক এলাকায় ভেঙে পড়ে।
স্থানীয় সময় দুপুর ১টা থেকে ২টার মধ্যে দুর্ঘটনাটি ঘটে। যদিও এখন পর্যন্ত কতজন নিহত বা আহত হয়েছেন, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য দেয়নি কর্তৃপক্ষ। তবে কর্মকর্তারা জানিয়েছেন, বহু যাত্রীর প্রাণহানির আশঙ্কা রয়েছে।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিমানটি আহমেদাবাদের সরদার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই দুর্ঘটনার কবলে পড়ে।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষে আগুন ধরে গেছে এবং আকাশে ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়ছে। স্থানীয় টেলিভিশন চ্যানেলগুলোতে প্রচারিত দৃশ্য অনুযায়ী, দুর্ঘটনাস্থলের আশপাশে সারি সারি অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে রয়েছে এবং আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হচ্ছে।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কয়েকজন যাত্রীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধার তৎপরতা এখনও চলছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ