ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
লিভারের যত্নে উপকারী কিছু সহজলভ্য খাবার
লিভার আমাদের শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। এটি শরীরকে ডিটক্সিফাই করে, প্রোটিন তৈরি করে এবং হজমের জন্য প্রয়োজনীয় বিভিন্ন রাসায়নিক উপাদান তৈরি করে। আমরা যা খাই, তা সরাসরি লিভারের ওপর প্রভাব ফেলে। তাই কিছু সহজলভ্য ও সুস্বাদু খাবার নিয়মিত খেলে লিভার সুস্থ রাখা সম্ভব। আসুন, এমন কয়েকটি খাবার সম্পর্কে জেনে নিই—
১. ক্রুসিফেরাস সবজিব্রোকলি, ফুলকপি, কেল ও ব্রাসেলস স্প্রাউটের মতো সবজিতে গ্লুকোসিনোলেট নামক উপাদান থাকে, যা লিভারের ডিটক্স এনজাইম তৈরি করতে সাহায্য করে। এগুলো শরীর থেকে ক্ষতিকর টক্সিন দূর করে লিভারের ওপর চাপ কমায়। এসব সবজি খাদ্যতালিকায় নিয়মিত রাখুন।
২. রসুনরসুনে রয়েছে অ্যালিসিন ও সেলেনিয়াম—দুইটি উপকারী উপাদান। অ্যালিসিন লিভার পরিষ্কারে সহায়তা করে, আর সেলেনিয়াম শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে লিভারকে রক্ষা করে। এটি লিভারের কার্যকারিতা উন্নত করতেও সাহায্য করে।
৩. বাদামআখরোট, কাঠবাদাম বা চিনা বাদামে থাকে স্বাস্থ্যকর চর্বি, ভিটামিন ই ও অ্যান্টিঅক্সিডেন্ট, যা প্রদাহ কমায় এবং লিভারকে ক্ষতির হাত থেকে রক্ষা করে। তবে ক্যালোরি বেশি হওয়ায় পরিমিত পরিমাণে খাওয়াই ভালো।
৪. ওটসওটসে থাকা দ্রবণীয় ফাইবার হজমে সহায়তা করে এবং শরীর থেকে বর্জ্য ও বিষাক্ত পদার্থ বের করতে সাহায্য করে। এটি রক্তে চিনির মাত্রা নিয়ন্ত্রণে রাখে, যা লিভার সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ।
৫. বেরিজাতীয় ফলব্লুবেরি, স্ট্রবেরি, রাস্পবেরি কিংবা ক্র্যানবেরিতে প্রচুর অ্যান্থোসায়ানিন থাকে। এই অ্যান্টিঅক্সিডেন্ট লিভারকে সুরক্ষা দেয়, প্রদাহ কমায় এবং লিভারের সামগ্রিক কার্যকারিতা বাড়ায়। প্রতিদিন একমুঠো বেরি খাওয়ার অভ্যাস করা যেতে পারে।
৬. কফিগবেষণায় দেখা গেছে, কফি লিভারের জন্য উপকারী। এটি সিরোসিস ও ফাইব্রোসিস প্রতিরোধ করে এবং লিভার ক্যানসারের ঝুঁকি হ্রাস করে। কফিতে থাকা ক্লোরোজেনিক অ্যাসিড ও ক্যাফেস্টল লিভারের প্রদাহ ও ক্ষয় রোধে কার্যকর। তবে ব্ল্যাক কফি খাওয়াই ভালো, যাতে বাড়তি চিনি ও ক্রিম না থাকে।
৭. গ্রিন টিগ্রিন টিতে রয়েছে ক্যাটেচিন নামের অ্যান্টিঅক্সিডেন্ট, যা লিভারের এনজাইমের মাত্রা ঠিক রাখে, ফ্যাট জমা প্রতিরোধ করে এবং অক্সিডেটিভ স্ট্রেস কমায়। প্রতিদিন গ্রিন টি পান করলে নন-অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ (NAFLD) প্রতিরোধ করা সহজ হয়।
লিভার সুস্থ রাখতে ব্যয়বহুল খাবারের প্রয়োজন নেই। সঠিক খাদ্যাভ্যাস ও কিছু সচেতন পছন্দই হতে পারে সুস্থ লিভারের চাবিকাঠি। তাই প্রতিদিনের খাদ্যতালিকায় এই উপকারী খাবারগুলো অন্তর্ভুক্ত করার চেষ্টা করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে