ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
নিজ দলের চাপেই টালমাটাল নেতানিয়াহুর সরকার
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকার গভীর রাজনৈতিক সংকটে পড়েছে। দেশটির জাতীয় সংসদ নেসেটে সরকার ভেঙে দেওয়ার জন্য প্রাথমিক ভোটাভুটি অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
এই সংকটের কেন্দ্রবিন্দুতে রয়েছে নেতানিয়াহুর নিজের জোটসঙ্গীরা। জোটে থাকা কট্টরপন্থি ইহুদি ধর্মীয় দলগুলো দাবি করছে, তাদের ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানে (ইশিভা) পড়ুয়া শিক্ষার্থীদের বাধ্যতামূলক সামরিক দায়িত্ব থেকে অব্যাহতি দিতে হবে। অন্যদিকে, বেশ কয়েকজন সংসদ সদস্য এ ছাড় প্রথা পুরোপুরি বাতিলের পক্ষে অবস্থান নিয়েছেন।
ইহুদি ধর্মীয় শিক্ষার্থীদের সেনাবাহিনীতে অন্তর্ভুক্তি নিয়ে ইসরায়েলে দীর্ঘদিন ধরেই বিতর্ক চলছে। গাজায় হামাসের সঙ্গে চলমান যুদ্ধে সেনা সংকট দেখা দেওয়ায় সরকার সম্প্রতি ইহুদি সেমিনারির শিক্ষার্থীদের সামরিক বাহিনীতে যুক্ত করার পদক্ষেপ নেয়। এই সিদ্ধান্ত ঘিরে ধর্মীয় দলগুলোর মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে।
নেতানিয়াহু বিষয়টির সমাধানে উদ্যোগ নিলেও এখনো সমঝোতায় পৌঁছাতে পারেননি। এতে তার নেতৃত্বাধীন জোটের ভেতরেই ফাটল দেখা দিয়েছে। এমনকি ধর্মীয় দলের কিছু সংসদ সদস্য বিরোধীদের সঙ্গে হাত মিলিয়ে সরকারের বিরুদ্ধে ভোট দেওয়ার হুমকি দিচ্ছেন। এই পরিস্থিতিতে আগাম নির্বাচনের আশঙ্কা বাড়ছে।
বিরোধী লেবার পার্টির নেতা ও সংসদ সদস্য মিরাভ মিখাইলি বলেন, “এই মুহূর্তে নেতানিয়াহুর সরকার ও তার বিপজ্জনক নীতির অবসান প্রয়োজন। গাজায় যুদ্ধ বন্ধ করতে হবে, জিম্মিদের ফিরিয়ে আনতে হবে এবং নতুন করে ইসরায়েলকে গঠন করতে হবে।”
এদিকে নেতানিয়াহু সরকার টিকিয়ে রাখতে জোটের বিভিন্ন দলের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন। যদি পার্লামেন্টে আজকের প্রাথমিক ভোটে সরকার ভেঙে দেওয়ার প্রস্তাব পাস হয়, তবে তা কার্যকর করতে আরও তিনটি ধাপ পেরোতে হবে। এসব ধাপ শেষ হলে নেসেট ভেঙে দিয়ে নতুন নির্বাচন অনুষ্ঠিত হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ