ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
এসএসসি'র ফল প্রকাশের তারিখ নিয়ে যা জানা গেল
চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শেষ হয়েছে গত ১৩ মে। নিয়ম অনুযায়ী, পরীক্ষা শেষের ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করতে হয়। এই নিয়ম অনুসরণ করেই ফল প্রকাশের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির।
বুধবার (১১ জুন) গণমাধ্যমকে তিনি জানান, পরীক্ষকরা খাতা মূল্যায়ন শেষে বোর্ডে পাঠাতে শুরু করেছেন। তবে এখনও অল্পসংখ্যক উত্তরপত্র এসে পৌঁছেছে। ফলে উত্তরপত্র মূল্যায়নে কিছুটা সময় লাগছে।
তিনি বলেন, “সব খাতা হাতে পাওয়ার পর সফটওয়্যারে নম্বর ইনপুট দেওয়ার কাজ শুরু হবে। এরপর ফল প্রকাশ করা হবে। নিয়ম অনুযায়ী, ১৩ মে থেকে ৬০ দিনের মধ্যে অর্থাৎ ১৩ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশের চেষ্টা করছি।”
তিনি আরও জানান, সম্ভাব্য ফল প্রকাশের তারিখ শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব আকারে পাঠানো হবে। মন্ত্রণালয়ের অনুমোদন পেলে সুনির্দিষ্ট দিনক্ষণ জানানো হবে।
উল্লেখ্য, এবারের পরীক্ষায় ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে অংশ নিয়েছেন মোট ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন শিক্ষার্থী। এর মধ্যে ৭ লাখ ১ হাজার ৫৩৮ জন ছাত্র এবং ৭ লাখ ৮৮ হাজার ৬০৪ জন ছাত্রী।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ছাদখোলা গাড়িতে লংমার্চে নাসীরুদ্দীন পাটওয়ারী, গাড়িটি কার?