ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
টেসলার বিরুদ্ধে একসাথে ১০ হাজার ক্রেতার মামলা
চলন্ত অবস্থায় কোনো সতর্কতা বা দৃশ্যমান কারণ ছাড়াই হঠাৎ করে ব্রেক কষে দেয়—এমন বিপজ্জনক সমস্যার কারণে অস্ট্রেলিয়ায় প্রায় ১০ হাজার টেসলা গাড়ির মালিক একযোগে আদালতের দ্বারস্থ হয়েছেন। মূলত ‘অটোপাইলট’ ফিচার চালু থাকলে এই সমস্যা আরও প্রকট হয়ে ওঠে বলে দাবি করা হয়েছে।
গাড়িগুলো স্বয়ংক্রিয়ভাবে গতি নিয়ন্ত্রণ ও ব্রেক করলেও, এটি পুরোপুরি স্বচালিত নয়—চালককে সব সময় স্টিয়ারিং হুইলে হাত রাখতে হয়। তবু বারবার হঠাৎ ব্রেক করার মতো ঘটনার ফলে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েছেন।
মামলার নথিতে বলা হয়েছে, টেসলা তাদের ‘ফ্যান্টম ব্রেকিং’, ব্যাটারির পরিসীমা এবং স্বচালিত প্রযুক্তি নিয়ে বিভ্রান্তিকর তথ্য দিয়েছে।
সিডনির বাসিন্দা ডমিনিক ইয়িন দুই বছর আগে টেসলা গাড়ি কেনেন। একবার সিডনি থেকে মেলবোর্ন যাওয়ার পথে হাইওয়েতে গাড়িটি হঠাৎ করে ব্রেক কষে দেয়। তিনি বলেন, “পেছনে থাকা একটি ট্রাকের চালক হর্ন দিয়ে বিরক্তি প্রকাশ করেন। আমি হাত তুলে দেখাই, এটা আমি করিনি—গাড়িটাই এমন করছে।”
এই আচরণকে ‘ফ্যান্টম ব্রেকিং’ হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং ইয়িন জানিয়েছেন, এটি বহুবার ঘটেছে। তাঁর কথায়, “মনে হয়, যেন কেউ আরেকজন আমাকে চালাচ্ছে। খুবই ভয়ানক অভিজ্ঞতা।”
আইনজীবী রেবেকা জানকাউস্কাস জানান, চালকেরা বলছেন হাইওয়েতে ১০০ থেকে ১১০ কিলোমিটার গতিতে চলার সময় হঠাৎ গাড়ি নিজে থেকেই ব্রেক কষে দেয়—এতে দুর্ঘটনাও ঘটেছে।
টেসলা অস্ট্রেলিয়ার কাছে এবিষয়ে প্রতিক্রিয়া চাওয়া হলেও তারা কোনো মন্তব্য দেয়নি। তবে কোম্পানিটি পূর্বে জানিয়েছিল, তাদের অটোপাইলট প্রযুক্তি নিরাপত্তা বৃদ্ধির জন্যই তৈরি।
অস্ট্রেলিয়ার ফেডারেল অবকাঠামো বিভাগ জানিয়েছে, গত দুই বছরে এ-সম্পর্কিত মাত্র ছয়টি অভিযোগ তারা পেয়েছে।
এদিকে এনআরএমএর মুখপাত্র পিটার খুরি বলেন, “এমন কিছু ঘটলে প্রথমে গাড়ির নির্মাতার সঙ্গে যোগাযোগ করুন। সেখান থেকে সমাধান না পেলে বিষয়টি সরকারকে জানাতে পারেন।”
ডমিনিক ইয়িন বলেন, “জানলে কখনোই এই গাড়ি কিনতাম না। এখন প্রতিবার রাস্তায় নামলে ভাবি—আবার কখন এই ঘটনা ঘটবে।” তিনি টেসলার কাছে পুরো টাকা ফেরত চেয়েছেন কিংবা অন্তত সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক