ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
আজ থেকে নতুন দামে মিলবে স্বর্ণ
দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানো হয়েছে যা আজ বুধবার (১১ জুন) থেকে কার্যকর হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) গত ৫ জুন এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন মূল্যতালিকা ঘোষণা করে।
ঘোষণা অনুযায়ী, ২২ ক্যারেট স্বর্ণের দাম প্রতি ভরিতে ২ হাজার ৪১৫ টাকা বেড়ে এখন ১ লাখ ৭২ হাজার ৩৩৬ টাকায় পৌঁছেছে।
এছাড়া, ২১ ক্যারেট স্বর্ণের দাম প্রতি ভরি ১ লাখ ৬৪ হাজার ৪৯৭ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৪০ হাজার ৯৯৪ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম প্রতি ভরি ১ লাখ ১৬ হাজার ৬৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাজুস জানিয়েছে, এই দামে ৫ শতাংশ সরকারি ভ্যাট ও অন্তত ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। তবে গয়নার মান ও ডিজাইনের ভিত্তিতে মজুরি ভিন্ন হতে পারে।
এর আগে, গত ২১ মে সর্বশেষ দাম বাড়ানো হয়েছিল। তখন ২২ ক্যারেট স্বর্ণের দাম প্রতি ভরিতে ২ হাজার ৮২৩ টাকা বাড়িয়ে ১ লাখ ৬৯ হাজার ৯২১ টাকা নির্ধারণ করা হয়, যা ২২ মে থেকে কার্যকর হয়েছিল।
চলতি ২০২৫ সালে এখন পর্যন্ত স্বর্ণের দাম ৩৭ বার পরিবর্তিত হয়েছে—এর মধ্যে ২৫ বার বেড়েছে ও ১২ বার কমেছে। ২০২৪ সালে মোট ৬২ বার মূল্য পরিবর্তন হয়েছিল, যার মধ্যে ৩৫ বার ছিল বৃদ্ধিমুখী ও ২৭ বার ছিল হ্রাস।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ