ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ভারতে জাহাজে বি-স্ফো-র-ণ
শ্রীলঙ্কার রাজধানী কলম্বো থেকে ভারতের মুম্বাইগামী একটি পণ্যবাহী জাহাজে কেরালা উপকূলের কাছে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে চারজন নাবিক নিখোঁজ রয়েছেন এবং আরও পাঁচজন আহত হয়েছেন। অগ্নিকাণ্ডের ফলে অন্তত ২০টি কনটেইনার সাগরে পড়ে যায় যেগুলোর মধ্যে কী ছিল তা এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি।
সিঙ্গাপুরের পতাকাবাহী জাহাজটির নাম এমভি ওয়ান হাই ৫০৩। এটি ৭ জুন কলম্বো বন্দর থেকে রওনা দেয় এবং ১০ জুন মুম্বাই পৌঁছানোর কথা ছিল। তবে গত সোমবার সকাল সাড়ে ১০টার দিকে কেরালার বেপোর বন্দর থেকে প্রায় ১৩০ নটিক্যাল মাইল (প্রায় ২৪০ কিলোমিটার) পশ্চিমে আরব সাগরে থাকা অবস্থায় জাহাজটির ডেকের নিচে একাধিক বিস্ফোরণ ঘটে।
বিস্ফোরণের পর ১৮ জন নাবিক জরুরি ভিত্তিতে রাবারের ডিঙ্গিতে উঠে জাহাজটি ত্যাগ করেন। পরে ভারতীয় নৌবাহিনী ও কোস্টগার্ডের সমন্বিত অভিযানে তাঁদের সবাইকে উদ্ধার করা হয়। কেরালার সমুদ্র কর্তৃপক্ষ জানিয়েছে, নিখোঁজ চারজনের মধ্যে একজন তাইওয়ানের, দুজন ইন্দোনেশিয়ার এবং একজন মিয়ানমারের নাগরিক।
জাহাজটিতে মোট ২২ জন নাবিক ছিলেন এবং এটি ৬৫০টি কনটেইনার পরিবহন করছিল বলে জানিয়েছে সিঙ্গাপুরের মেরিটাইম অ্যান্ড পোর্ট অথরিটি।
এ ঘটনায় ভারতীয় নৌবাহিনী যুদ্ধজাহাজ আইএনএস সুরাটকে উদ্ধার অভিযানে মোতায়েন করেছে। এছাড়া নৌবাহিনীর হেলিকপ্টারগুলো নিখোঁজ নাবিকদের খোঁজে তল্লাশি চালিয়ে যাচ্ছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল