ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
স্কুলে বন্দুক হা-ম-লা, শিক্ষার্থীসহ নি-হ-ত ৯
অস্ট্রিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর গ্রাজে এক স্কুলে ভয়াবহ গোলাগুলির ঘটনায় কমপক্ষে নয়জন প্রাণ হারিয়েছেন।
স্থানীয় সময় মঙ্গলবার (১০ জুন) সকাল সাড়ে নয়টার দিকে ড্রেইয়ার্সচুৎজেনগাস স্কুলে এ হামলা সংঘটিত হয়।
নিহতদের মধ্যে সাতজন শিক্ষার্থী, একজন প্রাপ্তবয়স্ক স্কুলকর্মী এবং হামলাকারী নিজেই রয়েছে বলে নিশ্চিত করেছেন গ্রাজ শহরের মেয়র এলকে কাহর। তিনি এই ঘটনাকে 'ভয়ানক ট্র্যাজেডি' হিসেবে বর্ণনা করেছেন।
স্থানীয় কর্তৃপক্ষ জানায়, হামলাকারী প্রায় এক ঘণ্টা ধরে স্কুল প্রাঙ্গণে তাণ্ডব চালায়, বিশেষ করে দুটি ক্লাসরুম লক্ষ্য করে গুলিবর্ষণ করে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারী আত্মহত্যা করে। পুলিশ সূত্রে জানা যায়, হামলাকারী ওই স্কুলেরই একজন শিক্ষার্থী ছিল, তবে তার এই হামলার পেছনের কারণ এখনো অস্পষ্ট।
অস্ট্রিয়ার দ্বিতীয় বৃহত্তম এই শহরটি রাজধানী ভিয়েনা থেকে প্রায় ২০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। দেশটির ইতিহাসে এ ধরনের স্কুল হামলা অত্যন্ত বিরল ঘটনা বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।
ঘটনাটি সমগ্র অস্ট্রিয়াজুড়ে গভীর শোক ও মর্মান্তিক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। বর্তমানে কর্তৃপক্ষ হামলার সঠিক কারণ ও পটভূমি অনুসন্ধান করছে। পুলিশ নিশ্চিত করেছে যে হামলাকারী নিহত হওয়ায় এখন আর কোনো নিরাপত্তা ঝুঁকি নেই।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক