ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
পাকিস্তানে গুরুত্বপূর্ণ দিন হতে যাচ্ছে ১১ জুন
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রতিষ্ঠাতা ইমরান খান আগামী ১১ জুন আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় জামিন পেতে পারেন বলে জানিয়েছেন পিটিআই’র শীর্ষ নেতা গওহর আলী খান।
তিনি জানিয়েছেন, "ওই দিন ইসলামাবাদ হাইকোর্টে ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবির দণ্ড বাতিলের আপিল ও জামিন সংক্রান্ত শুনানি অনুষ্ঠিত হবে। ১১ জুন ইমরান ও বুশরার জন্য একটি ‘গুরুত্বপূর্ণ দিন’ হতে যাচ্ছে।"
কিন্তু কেন গুরত্বপূর্ণ হবে এ ব্যাপারে বিস্তারিত কোনো কিছু জানাননি তিনি।
এর আগে দেশটির হাইকোর্ট এই মামলার শুনানির তারিখ পিছিয়ে ১১ জুন নির্ধারণ করে। জাতীয় অ্যাকাউন্টেবেলটি ব্যুরো (ন্যাব) তাদের যুক্তিতর্ক প্রস্তুতির জন্য অতিরিক্ত সময় চাওয়ায় আদালত নতুন শুনানির তারিখ হিসেবে ১১ জুন নির্ধারণ করেন।
সংবাদমাধ্যম এআরওয়াই নিউজকে গওহর আলী খান জানিয়েছে, "অন্যান্য বিরোধী দলের সঙ্গে তারা একটি আন্দোলন শুরু করবেন। যেটির নেতৃত্ব দেবেন ইমরান খান নিজে।"
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুর গত সপ্তাহে জানান, ঈদুল আজহার পর তারা ইমরান খানের মুক্তির দাবিতে দেশজুড়ে আন্দোলন শুরু করবে।
অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পর ইমরান খানের বিরুদ্ধে বহু মামলা দায়ের হয়েছে, যার মধ্যে কয়েকটিতে তাকে দণ্ডিত করা হয়েছে। এর মধ্যে অন্যতম আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলা। পাকিস্তানের বর্তমান সরকার অভিযোগ করেছে, ইমরান খান এই ট্রাস্টের মাধ্যমে কয়েকশ কোটি ডলার আত্মসাৎ করেছেন। তবে ইমরান এসব অভিযোগ সবসময় অস্বীকার করেছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ