ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
ভারত
ট্রেন থেকে ছিটকে ৫ জনের মৃ'ত্যু
স্বাভাবিকের তুলনায় অতিরিক্ত ভিড় থাকায় অনেক যাত্রী ট্রেনের দরজায় ঝুলে ছিলেন। সে অবস্থায় চলন্ত ট্রেন থেকে ছিটকে পড়ে দুর্ঘটনার শিকার হন তারা। ভারতের মুম্বাইয়ে সোমবার ঘটে যাওয়া এই ঘটনায় অন্তত পাঁচ জন প্রাণ হারিয়েছেন।
মহারাষ্ট্রের স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, চলন্ত ট্রেন থেকে ৮ থেকে ১২ জন যাত্রী পড়ে গেছেন। আহতদের তাৎক্ষণিকভাবে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংবাদ সংস্থা পিটিআই নিশ্চিত করেছে এ ঘটনায় চার জনের মৃত্যু হয়েছে।
রেলের মুখপাত্র জানিয়েছেন, 'দিবা-মুম্ব্রা স্টেশন সংলগ্ন এলাকার ওপর দিয়ে যাওয়ার সময় যাত্রীবাহী ট্রেন থেকে কয়েক জন পড়ে গেছেন। কী কারণে এই দুর্ঘটনা, এখনও স্পষ্ট নয়। তা খতিয়ে দেখা হচ্ছে। তবে সূত্রের দাবি, ট্রেনের ওই কামরায় অতিরিক্ত যাত্রী উঠেন। সেই কারণেই এই দুর্ঘটনা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ট্রেন থেকে যাঁরা পড়ে গিয়েছেন, তাঁদের মধ্যে এক নারীও ছিলেন।'
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, 'দিবা ও কোপার রেলওয়ে স্টেশনের মাঝখানে একটি জায়গায় এই দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে যে তথ্য পাওয়া গেছে তা থেকে জানা যায়, লোকাল ট্রেনটি ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাসের (সিএসএমটি) দিকে যাচ্ছিল। এতে অতিরিক্ত যাত্রীর ভিড় ছিল অনেক। এ কারণে অনেকে দরজায় ঝুঁলে যাত্রা করেন।'
দুর্ঘটনায় আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, চিকিৎসকরা পাঁচজনকে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে তাদের বয়স ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে। তবে এখনো কারও পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)