ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
শিক্ষার্থী বহনকারী বাস উল্টে ১৫ জন নি-হ-ত
মালয়েশিয়ায় একটি বাস ও মিনিভ্যানের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। ভয়াবহ এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩৩ জন।
রোববার (৮ জুন) দিবাগত রাত ১টার দিকে দেশটির উত্তরাঞ্চলের পেরাক রাজ্যের থাইল্যান্ড সীমান্তবর্তী একটি ব্যস্ত মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
দ্য স্ট্রেইটস টাইমস ও ফ্রি মালয়েশিয়া টুডে জানায়, দুর্ঘটনাকবলিত বাসটিতে সুলতান ইদ্রিস এডুকেশন ইউনিভার্সিটির (ইউপিএসআই) শিক্ষার্থীরা ছিলেন। তারা তেরেঙ্গানুর জার্তেহ থেকে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস তানজুং মালিমে ফিরছিলেন।
পেরাক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, সংঘর্ষের পর বাসটি উল্টে যায় এবং মিনিভ্যানটি রাস্তার পাশে খাদে পড়ে। ঘটনাস্থলেই প্রাণ হারান ১৩ জন, পরে হাসপাতালে মারা যান আরও ২ জন।
পেরাক সিভিল ডিফেন্স জানায়, বাসে ছিলেন ৪২ শিক্ষার্থী, একজন চালক ও তাঁর সহকারী। মিনিভ্যানে ছিলেন ৪ জন। আহতদের অনেকের হাত-পা ভেঙেছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, বাসের ভেতর আটকে পড়া অন্তত ৬ জনকে কাঠামো কেটে উদ্ধার করতে হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার আগেই বাসের গতি ছিল অত্যন্ত বেশি এবং ভেতরে পোড়া গন্ধ পাওয়া যাচ্ছিল। একজন শিক্ষার্থী বলেন, “চালক গতি কিছুক্ষণ কমালেও পরে আবার বাড়িয়ে দেন। বাসটি বাঁ দিকে মোড় নিয়ে ডিভাইডারে ধাক্কা খেয়ে উল্টে যায়।”
এ ঘটনায় তদন্ত শুরু করেছে পেরাক পুলিশ। দুর্ঘটনার কারণ হিসেবে চালকের বেপরোয়া গতি এবং যান্ত্রিক ত্রুটির সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে।
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। নিহতদের পরিবারকে সহায়তা দিতে উচ্চশিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন তিনি। বলেন, “জীবন অমূল্য—গন্তব্যে পৌঁছাতে গিয়ে যেন আমরা তা হারিয়ে না ফেলি।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক