ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
১১ জুন কারামুক্ত হতে পারেন ইমরান খান
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান আগামী ১১ জুন কারামুক্ত হতে পারেন। এই দিনে আলোচিত আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় তার ও স্ত্রী বুশরা বিবির আপিলের শুনানি অনুষ্ঠিত হবে। আদালত চাইলে একই দিনে তাদের জামিন মঞ্জুর করতে পারে।
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর শীর্ষ নেতা গওহর আলী খান জানিয়েছেন, ১১ জুন ইমরান খান ও তার স্ত্রীর জন্য ‘গুরুত্বপূর্ণ একটি দিন’ হতে যাচ্ছে। তবে তিনি এর ব্যাখ্যা দেননি।
এর আগে পাকিস্তানের হাইকোর্টে এই মামলার শুনানি পিছিয়ে ১১ জুন নির্ধারণ করা হয়। দুর্নীতি দমন সংস্থা ন্যাব (ন্যাশনাল অ্যাকাউন্টেবেলিটি ব্যুরো) আরও সময় চাওয়ায় আদালত এ সিদ্ধান্ত নেয়।
এদিকে গওহর আলী খান আরও জানান, তারা বিরোধী দলগুলোর সঙ্গে একযোগে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন, যার নেতৃত্বে থাকবেন ইমরান খান নিজে।
খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুর গত সপ্তাহেই বলেছিলেন, ঈদুল আজহার পর ইমরান খানের মুক্তির দাবিতে দেশজুড়ে আন্দোলন শুরু হবে।
প্রসঙ্গত, অনাস্থা ভোটে ক্ষমতা হারানোর পর থেকে ইমরান খানের বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে, যার মধ্যে কিছুতে তিনি দণ্ডিত হয়েছেন। এসবের মধ্যে আল-কাদির ট্রাস্ট দুর্নীতি মামলা অন্যতম। এতে অভিযোগ রয়েছে, তিনি কয়েকশ মিলিয়ন ডলার আত্মসাৎ করেছেন। তবে ইমরান খান বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস