ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
ঈদের দুদিনেই আ-হ-ত ৬৪১, হাসপাতালে ভর্তি ২০৭
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানি দিতে গিয়ে আহত হয়েছেন ৬৪১ জন মানুষ। ঈদের দিন এবং পরদিন (রোববার, ৮ জুন) পর্যন্ত এসব আহত ব্যক্তি চিকিৎসা নিয়েছেন রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে (নিটোর)।
হাসপাতাল সূত্রে জানা গেছে, কোরবানির পশু কেনা থেকে শুরু করে জবাই, বশ মানানো, মাংস কাটাসহ নানা ধাপে অসাবধানতা ও দুর্ঘটনার কারণে এই আহতের ঘটনা ঘটেছে। কেউ কেউ গরু বা মহিষের লাথি ও গুঁতায় আহত হয়েছেন, আবার কেউ ধারালো ছুরি ব্যবহারের সময় কেটে গেছেন। এ পর্যন্ত গুরুতর আহত ১৮১ জনের জরুরি অস্ত্রোপচার করতে হয়েছে এবং ২০৭ জন এখনো হাসপাতালে ভর্তি রয়েছেন।
ঈদের দ্বিতীয় দিন রোববার সকাল থেকেই নতুন করে আহত রোগীরা হাসপাতালে আসছেন। নিটোরের কর্মকর্তারা জানান, শুধু সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত আরও ৭০–৮০ জন আহত হয়ে চিকিৎসা নিতে এসেছেন।
হাসপাতালের জরুরি বিভাগের কনসালটেন্ট ডা. রিপন ঘোষ জানান, ঈদের দিন কোরবানি কেন্দ্রিক দুর্ঘটনায় মোট ৩২৫ জন চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ১০২ জনের জরুরি অস্ত্রোপচার প্রয়োজন হয়েছে। বাকি রোগীরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।
ডা. রিপন আরও জানান, ঈদের আগের দিনও পশু কেনার সময় প্রাণীদের লাথি বা আঘাতে আহত হয়ে ৩১৬ জন হাসপাতালে এসেছিলেন। তাদের মধ্যে ৭৯ জনের অপারেশন প্রয়োজন হয় এবং ৮৫ জনকে ভর্তি করতে হয়।
তিনি বলেন, ঈদের দিন যারা এসেছেন, তাদের অধিকাংশই পশু জবাই বা মাংস কাটতে গিয়ে ছুরি বা দা দিয়ে হাতে বা পায়ে গুরুতর আঘাত পেয়েছেন। কেউ কেউ রগ কেটে গিয়ে জটিল অবস্থায় পড়েন। আর আগের দিন যারা এসেছিলেন, তারা মূলত পশু কেনার সময় আহত হয়েছেন—বিশেষ করে গরুর লাথিতে হাত-পা ভেঙেছে অনেকের।
চিকিৎসক ও কর্তৃপক্ষ সচেতনতার ওপর গুরুত্বারোপ করে বলেন, কোরবানির সময় প্রয়োজনীয় সাবধানতা এবং অভিজ্ঞ মানুষের সহায়তা না থাকলে এ ধরনের দুর্ঘটনা ঘটে থাকে। তাই ভবিষ্যতে সবাইকে আরও সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা