ঢাকা, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
নেইমার করোনায় আক্রান্ত
বিখ্যাত ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ফ্র্যাব্রিজিয়ো রোমানার একটি ইনস্টাগ্রাম পোস্টে এই গুঞ্জনের খবর শোনা গিয়েছিল। যেখানে তিনি লেখেন, "নেইমার কোভিড আক্রান্ত হয়েছেন। সান্তোস তাদের বিবৃতিতে জানিয়েছেন, বৃহস্পিতবার তার শরীরে উপসর্গ দেখা যায়। ফলে অনুশীলন করেননি তিনি। সোমবার আবার পরীক্ষা করা হবে।"
রোমানোর ওই বার্তার পর ব্রাজিলের বিশ্বস্ত সংবাদমাধ্যম ‘গ্লোবো’ সংবাদটি প্রকাশ করে। প্রতিবেদনে জানানো হয়, নেইমারের ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস এক বিবৃতিতে তার করোনা আক্রান্ত হওয়ার তথ্য নিশ্চিত করেছে।
তারা বলেছে, ‘বৃহস্পিতবার থেকেই নেইমারের জ্বর শুর হয়। কয়েক দফা টেস্ট করার পর সান্তোসের মেডিকেল স্টাফরা নিশ্চিত করেছেন যে নেইমার কোভিড আক্রান্ত। যখন থেকে তার মধ্যে করোনার অনুসঙ্গ লক্ষ করা গেছে তখন থেকেই তাকে সব কিছু থেকে আলাদা করে রাখা হয়েছে। চিকিৎসকের পরামর্শেই সে এখন বাড়িতেই নিভৃতবাস করছেন।’
এর আগে বৃহস্পতিবার সান্তোসের কোনো ম্যাচে অংশ নেননি নেইমার। সোমবার তাকে পুনরায় মেডিকেল পরীক্ষা করানো হবে।
উল্লেখ্য ২০২১ সালের মে মাসে পিএসজিতে থাকার সময় প্রথমবার করোনা আক্রান্ত হন নেইমার। এবার এটি তার দ্বিতীয়বারের মতো কোভিড আক্রান্ত হওয়া। আগামীকাল ব্রাজিল জাতীয় দলের ক্যাম্পে যোগ দেওয়ার কথা ছিল তার। তবে আপাতত সেটি বাতিল করা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ অক্টোবর)
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- এসএসসির টেস্ট পরীক্ষা ২৮ অক্টোবর থেকে, ফল প্রকাশ ১৫ নভেম্বর
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ অক্টোবর)