ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
ইরানি গোয়েন্দাদের হাতে ইসরায়েলের স্পর্শকাতর নথি
ইসরায়েলের পারমাণবিক অবকাঠামো ও প্রতিরক্ষা পরিকল্পনা সংবলিত কয়েক হাজার গোপন নথি সংগ্রহের দাবি করেছে ইরান। শনিবার (৭ জুন) বার্তাসংস্থা এএফপি ও টাইমস অব ইসরায়েল এমন খবর প্রকাশ করেছে।
ইরানের ঘনিষ্ঠ সংবাদমাধ্যমগুলোর দাবি, “ইরানি গোয়েন্দারা দখলদার ইসরায়েলের বিপুলসংখ্যক স্পর্শকাতর গোপন নথি হাতে পেয়েছেন।” এই তথ্য ফলাও করে প্রচার করেছে ইরানি বার্তাসংস্থা তাসনিম নিউজ ও লেবাননের হিজবুল্লাহঘনিষ্ঠ আল-মায়েদান।
তবে ঠিক কোন নথিগুলো সংগ্রহ করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। শুধু জানানো হয়েছে, এসব গোপন নথির একটি বড় অংশ ইসরায়েলের পারমাণবিক অবকাঠামো সংক্রান্ত।
তাসনিমের খবরে বলা হয়েছে, এক গোপন অভিযানে এই নথিগুলো সংগ্রহ করা হয়। এর সঙ্গে বিপুলসংখ্যক ছবি ও ভিডিও রয়েছে, যেগুলো ইরানে পৌঁছে বিশ্লেষণ করা হয়েছে বলে জানায় তারা।
এ বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার