ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
উত্তপ্ত ভারত-মিয়ানমার সীমান্ত
আবারও উত্তেজনা ছড়িয়ে পড়েছে ভারতের অরুণাচল প্রদেশের মিয়ানমার সীমান্তে। গত শুক্রবার থেকে দফায় দফায় গুলিবিনিময়ে এনএসসিএন (খাপলাং-ইউংআং) গোষ্ঠীর দুই সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী।
ভারতের গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, অরুণাচলের লংডিং জেলার দুর্গম অঞ্চলে টহল চলাকালে সেনা ও আসাম রাইফেলসের যৌথবাহিনী হামলার মুখে পড়ে। পরে অতিরিক্ত সেনা পাঠানো হলে পাল্টা অভিযানে দুই বিদ্রোহী নিহত হয়। সেনাবাহিনী দাবি করেছে, সংঘর্ষের পর বিদ্রোহীরা নিহতদের মরদেহ ফেলে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে একে-৪৭, এম-৪ রাইফেল এবং একটি গ্রেনেড লঞ্চার।
উল্লেখ্য, ভারত-মিয়ানমার সীমান্ত প্রায় ১,৬৪৩ কিলোমিটার, যার মধ্যে অরুণাচল-মিয়ানমার সীমান্তই প্রায় ৫০০ কিলোমিটার। সাম্প্রতিক সময়ে মিয়ানমারে গৃহযুদ্ধের পরিস্থিতি এবং বিদ্রোহী গোষ্ঠীগুলোর তৎপরতা বৃদ্ধির কারণে সীমান্তে নজরদারি জোরদার করেছে ভারত।
প্রসঙ্গত, নাগাল্যান্ড ও মণিপুরে সক্রিয় এনএসসিএন (আইএম) গোষ্ঠীর সঙ্গে কেন্দ্রীয় সরকারের সংঘর্ষবিরতি চুক্তি বিদ্যমান থাকলেও এনএসসিএন (খাপলাং) গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষের ঘটনা বারবার ঘটেছে। ২০১৭ সালে গোষ্ঠীপ্রধান এসএস খাপলাংয়ের মৃত্যুর পর সংগঠনটি একাধিক উপগোষ্ঠীতে বিভক্ত হয়ে যায়। এনএসসিএন (খাপলাং-ইউংআং) গোষ্ঠী এখন অরুণাচলের পাশাপাশি আসামেও সক্রিয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার