ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩
কুবিতে ঈদুল আযহায় ১০৬ খাসি কোরবানি দিল ছাত্রশিবির
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অবস্থানরত শিক্ষার্থী ও আশপাশের বাসিন্দাদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ১০৬টি খাসির কোরবানি দিয়েছে কুবি শাখা ইসলামী ছাত্রশিবির। শনিবার (৭ জুন) সংগঠনটির সভাপতি ইউসুফ ইসলাহী বিষয়টি নিশ্চিত করেন।
জানা যায়, বিশ্ববিদ্যালয় সংলগ্ন আনসার ক্যাম্পের পেছনের একটি খোলা ময়দানে কোরবানিগুলো সম্পন্ন হয়। কোরবানির পর ক্যাম্পাসে অবস্থানরত শিক্ষার্থী, নিরাপত্তা প্রহরী, আনসার সদস্য এবং কেন্দ্রীয় মসজিদে যোহরের নামাজে উপস্থিত মুসল্লিদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। পাশাপাশি প্রতিটি খাসিকে চারভাগ করে তা আশেপাশের দরিদ্র পরিবারগুলোর মাঝে বিতরণ করা হয়।
ইউসুফ ইসলাহী বলেন, “ঈদুল আযহা আত্মত্যাগের মহান শিক্ষা দেয়। আমরা চেয়েছি এই আনন্দ কেবল নিজেদের মধ্যে সীমাবদ্ধ না রেখে ক্যাম্পাসের সব শ্রেণির মানুষের সঙ্গে তা ভাগাভাগি করতে। এই উদ্যোগের মাধ্যমে আমরা মানবিকতা, সম্প্রীতি এবং পারস্পরিক ভালোবাসার বার্তা ছড়িয়ে দিতে চেয়েছি।”
উল্লেখযোগ্য বিষয় হলো, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১০০ তম সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাসে সকল প্রকার রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করে। তবে তার পরও ছাত্রশিবির ঈদের দিন নিজস্ব পরিচয়ে এই আয়োজন করে যা নিয়ে আলোচনা তৈরি হয়েছে বিভিন্ন মহলে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য সুখবর
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত