ঢাকা, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
‘ইলন মাস্কের মাথা খারাপ হয়ে গেছে’
আবারও প্রকাশ্যে এসেছে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের উত্তপ্ত সম্পর্ক। ট্রাম্প জানিয়েছেন, ইলন মাস্কের সঙ্গে তার কথা বলার কোনো ইচ্ছা নেই এবং ‘মাস্কের মাথা খারাপ হয়ে গেছে’ বলে মন্তব্য করেছেন তিনি।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, ট্রাম্প ও মাস্কের মধ্যকার বিরোধ এখন চরমে। এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইলন মাস্কই আমার সঙ্গে যোগাযোগ করতে চেয়েছিলেন। তবে আমি তার সঙ্গে কোনো কথা বলতে চাই না। ওকে নিয়ে ভাবারও কিছু নেই, তার সমস্যা আছে।
অন্যদিকে, মাস্কের দাবি তিনিই না থাকলে ট্রাম্প কখনও প্রেসিডেন্ট হতে পারতেন না। এ নিয়ে পাল্টা আর্থিক অবরোধের হুমকিও দিয়েছেন ট্রাম্প। এই টানাপোড়েনের মধ্যে হোয়াইট হাউস দুজনের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করেছিল বলে জানিয়েছে মার্কিন বিভিন্ন সংবাদমাধ্যম।
হোয়াইট হাউস সূত্রে জানা গেছে, শুক্রবার ট্রাম্প ও মাস্কের মধ্যে ফোনালাপের উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে ট্রাম্প কথা বলতে রাজি হননি। এমনকি ইলন মাস্কের কোম্পানি টেসলার প্রচারের জন্য এবছরের শুরুর দিকে ট্রাম্প যে টেসলা গাড়ি কিনেছিলেন, সেটি বিক্রিরও পরিকল্পনা করছেন তিনি।
উল্লেখ্য, দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর ট্রাম্প ও মাস্কের সম্পর্ক বেশ ঘনিষ্ঠ ছিল। মাস্ককে নিজের বিশেষ উপদেষ্টা নিয়োগ করে আলাদা দফতরও গঠন করেছিলেন ট্রাম্প। তবে ট্রাম্পের ‘জনকল্যাণমূলক’ বিলকে ‘জঘন্য’ আখ্যা দিয়ে উপদেষ্টার পদ ছাড়েন মাস্ক। এরপর থেকেই দু’জনের সম্পর্কের অবনতি ঘটে। সাম্প্রতিক সময়ে সেই বিরোধ আরও প্রকাশ্যে এসেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- ১৫ দিনের ব্যবধান দুইবার হবে শারদীয় দুর্গাপূজা
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট ও দোকানপাট বন্ধ