ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
ব্যাংকিং খাতে সংস্কার করতে হবে: বিকেএমইএ সভাপতি
ডুয়া নিউজ: ব্যাংকিং খাতে সংস্কার করতে হবে বলে মন্তব্য করেছেন বিকেএমইএর সভাপতি। তিনি বলেন, ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে বর্তমানে দেশের সবচেয়ে বড় সংকট হলো ব্যাংকিং খাতে সংস্কারের অভাব। এ খাতে সংস্কার করা না হলে ভবিষ্যতে দেশের ব্যবসাবাণিজ্য কঠিন পরিস্থিতির মুখে পড়বে।
গতকাল বুধবার (১ জানুয়ারি) রাজধানীর বসুন্ধরা সিটি কনফারেন্স হলে বাংলাদেশ প্রতিদিন আয়োজিত ‘নতুন বছরের প্রত্যাশা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।
মোহাম্মদ হাতেম বলেন, এরই মধ্যে ১৫০-১৬০টি ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। লক্ষাধিক শ্রমিক বেকার হয়েছে। সামনের দিনগুলোয় আরও অনেক ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে। এর অন্যতম কারণ ব্যাংকিং খাতের পলিসি, যা গত ফ্যাসিস্ট সরকারের আমলে নেওয়া হয়েছে। ক্লসিফিকেশন আইন নামে যে আইন করা হয়েছে সেটি ব্যবসায়ীদের গলা টিপে হত্যা করার মতো একটা আইন। এসব জায়গা থেকে আমাদের ফিরে আসতে হবে। ব্যাংকিং খাতে যে পরিমাণ লুটপাট হয়েছে তাতে এ খাতে গুরুতর সংস্কার প্রয়োজন।
তিনি আরও বলেন, আমি আগেও বলেছি, আইএমএফ কোনো দিন কোনো দেশের মঙ্গলের জন্য প্রেসক্রিপশন দেয়নি। যে দেশ আইএমএফের প্রেসক্রিপশন পুরোপুরি মেনে চলেছে সে দেশ পঙ্গুত্ববরণ করেছে। কিছু কিছু পরামর্শ হয়তো আমাদের নিতে হবে। কিন্তু কোনটা নেব, কোনটা নেব না সেটি রাষ্ট্রকে সিদ্ধান্ত নিতে হবে। আর ব্যবসাকে বাঁচাতে চাইলে এলডিসিতে উত্তরণের যে লক্ষ্যমাত্রা তা স্থগিত করতে হবে।
উল্লেখ্য, রাজনৈতিক পট পরিবর্তনের গত ২৫ আগস্ট নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর সভাপতি হন মোহাম্মদ হাতেম, যিনি এত দিন নির্বাহী সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
এছাড়াও তিনি ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অর্থ কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)