ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
যে সময়ে আম খেলে হতে পারে ক্ষতি — জেনে নিন সঠিক নিয়ম
গ্রীষ্মকাল এলেই বাজারে দেখা মেলে সুস্বাদু ও পুষ্টিকর ফল আমের। ভিটামিন এ, ভিটামিন সি, ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ এই ফল শরীরের জন্য বেশ উপকারী।
তবে আম যতই স্বাস্থ্যকর হোক তা খাওয়ারও নির্দিষ্ট সময় ও নিয়ম আছে।
বিশেষজ্ঞদের মতে, আম খাওয়ার সবচেয়ে ভালো সময় হলো সকাল বা দুপুর। এই সময়ে শরীরের হজমশক্তিও সক্রিয় থাকে। ফলে আমের পুষ্টিগুণ ভালোভাবে গ্রহণ করা যায়।
অন্যদিকে সন্ধ্যার পর বা রাতে আম খেলে হতে পারে নানা রকম সমস্যার সূত্রপাত। কারণ রাতের দিকে হজমপ্রক্রিয়া ধীর হয়ে যায়। ফলে সেই সময় আম খেলে গ্যাস, অম্বল, বদহজম বা পেটব্যথার মতো সমস্যা দেখা দিতে পারে।
এছাড়া আমে থাকা প্রাকৃতিক চিনি ও ক্যালরি রাতের দিকে হজম না হলে ওজন বেড়ে যেতে পারে। এমনকি আম খাওয়ার পর শরীরে শক্তি বাড়ার কারণে ঘুমে ব্যাঘাত ঘটতে পারে। দেখা দিতে পারে অনিদ্রাও।
তাই আম খেতে হলে শুধু পরিমাণ নয় সময়ের প্রতিও নজর দেওয়া জরুরি। সঠিক সময়ে আম খেলে তবেই পাওয়া যাবে এর প্রকৃত উপকার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- বিশ্ব সাপ দিবস আজ
- নবম পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত?
- জামায়াত এমপির অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, ‘দ্বিতীয় স্ত্রী’