ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
ঈদের খুশিতে ৬৪৫ জন কয়েদিকে ক্ষমা
ইসলাম ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আজহা উপলক্ষে মধ্যপ্রাচ্যের দেশ ওমানের সুলতান হাইথাম বিন তারিক ৬৪৫ জন কারাবন্দিকে ক্ষমা করেছেন। ক্ষমাপ্রাপ্ত কারাবন্দিদের মধ্যে ওমানি নাগরিকদের পাশাপাশি বিদেশি নাগরিকও আছেন।
বৃহস্পতিবার (৬ জুন) সুলতানের দপ্তর থেকে দেওয়া এক বিবৃতি থেকে জানা গেছে এ তথ্য। খবর গালফ নিউজের।
রাজকীয় বিবৃতিতে জানানো হয়, ঈদুল আজহা উপলক্ষে মানবিক মূল্যবোধের প্রতি সম্মান জানিয়ে ওমানের সুলতান হাইথাম বিন তারিক ৬ শতাধিক কারাবন্দিকে মুক্তি দিয়েছেন। তবে মুক্তিপ্রাপ্তদের মধ্যে কতজন বিদেশি নাগরিক রয়েছেন, তা বিবৃতিতে উল্লেখ করা হয়নি। শুধু জানানো হয়েছে, বিদেশি বন্দিদের রাষ্ট্রীয় খরচে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে।
বিবৃতিতে আরও বলা হয়, ওমান সর্বদা দয়া, ঐক্য এবং সামাজিক সংহতির মূল্যবোধকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসছে। মাননীয় সুলতান মুক্তিপ্রাপ্ত বন্দিদের এবং তাদের পরিবার-পরিজনদের ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন।
উল্লেখ্য, ১৯৫৫ সালে জন্ম নেওয়া হাইথাম বিন তারিক ২০২০ সালে ওমানের সিংহাসনে আসীন হন। এর আগে তিনি দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি ওমানের সুলতান এবং প্রধানমন্ত্রী দুই পদেই দায়িত্ব পালন করছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ