ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
বিজিবির কড়া নজরদারিতে রাঙ্গামাটি সীমান্ত
রাঙ্গামাটি জেলায় সীমান্তে আইনশৃঙ্খলা রক্ষা, সীমান্ত দিয়ে ভারত থেকে কাউকে যেন বাংলাদেশে পুশইন করা না যায় তাই রাঙ্গামাটির রাজনগর বিজিবি সীমান্তবর্তী এলাকায় কঠোর নজরদারি ও টহল বাড়িয়েছে।
বৃহস্পতিবার (৫ জুন) সকালে রাঙ্গামাটি জেলার লংগদু রাজনগর বিজিবি দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন বিজিবির জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল নাহিদ হাছান।
তিনি জানান, কোরবানির ঈদকে সামনে রেখে গরু চোরাচালান ও চামড়া পাচার রোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। একই সঙ্গে ঈদের দীর্ঘ ছুটিতে দেশের মানুষ যাতে শান্তিপূর্ণ পরিবেশে ঈদ উদযাপন করতে পারে, তা নিশ্চিত করতে বিজিবি সদস্যরা নিজেদের ছুটির চিন্তা না করে সীমান্ত নিরাপত্তা, দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষা এবং ঈদ জামাতসহ বিভিন্ন নিরাপত্তা কার্যক্রমে সতর্ক ও সক্রিয় রয়েছে।
বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইতোমধ্যে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি সাম্প্রতিক সময়ে সীমান্ত দিয়ে অবৈধভাবে লোকজন প্রবেশ ঠেকাতে নজরদারি ও টহল তৎপরতা আরও বাড়ানো হয়েছে। এ ছাড়াও সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের সঙ্গে নিয়ে সর্বোচ্চ সতর্ক অবস্থান বজায় রাখা হচ্ছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, যথাযথ প্রক্রিয়া না মেনে সীমান্ত পেরিয়ে লোক পাঠানোর ঘটনায় বিজিবি নিয়মিতভাবে বিএসএফের সঙ্গে বিভিন্ন পর্যায়ে পতাকা বৈঠক করে মৌখিক ও লিখিতভাবে প্রতিবাদ জানিয়ে আসছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ