ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
৩৪ কন্যা সন্তান দত্তক নিলেন প্রীতি জিনতা
দ্বিতীয়বারের মতো আইপিএলের ফাইনালে পৌঁছে আবারও শিরোপার স্বপ্নভঙ্গ হয়েছে বলিউড অভিনেত্রী প্রীতি জিনতার দল পাঞ্জাব কিংসের। দলের পরাজয়ে প্রীতির কাঁদতে থাকা একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
বর্তমানে অভিনয় থেকে দূরে থাকলেও প্রীতি জিনতা এখনও ভক্তদের হৃদয়ে অমলিন। বলিউডের 'বিউটি কুইন' খ্যাত এই অভিনেত্রী শুধু অভিনয় দিয়েই নয়, সমাজসেবার মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করেছেন।
২০১৬ সালে প্রীতি বিয়ে করেন মার্কিন নাগরিক ও অর্থনৈতিক বিশ্লেষক জেন গুডএনাফকে। সংসার জীবন উপভোগ করলেও প্রতি বছর আইপিএলে নিজের দলের জন্য মাঠে উপস্থিত থেকে সমর্থন জানাতে দেখা যায় তাকে। ২০২১ সালে সারোগেসির মাধ্যমে দুই সন্তানের মা হন তিনি। তবে অনেকেই জানেন না, প্রীতি আরও ৩৪ জন কন্যাসন্তানের দায়িত্ব নিয়েছেন।
ছোটবেলা থেকেই সমাজসেবায় আগ্রহী প্রীতি ৩৪তম জন্মদিনে ৩৪ জন কন্যাশিশুকে দত্তক নেন। তাদের শিক্ষা, খাবার, বাসস্থানসহ জীবনযাপনের যাবতীয় খরচ নিজে বহন করেন। শুধু আর্থিক সহায়তাই নয়, প্রতি বছর নিয়মিত সময় কাটান তাদের সঙ্গে।
এক সাক্ষাৎকারে প্রীতি বলেন, “আমি ৩৪ জন মেয়েকে দত্তক নিয়েছি। ওরা আমার সন্তান। ওদের সবকিছু দেখাশোনার দায়িত্ব আমার। প্রতি মুহূর্তে ওদের সঙ্গে যোগাযোগ রাখি। বছরে দু’বার দেখা করি। এটা খুবই আনন্দের ও হৃদয়স্পর্শী অভিজ্ঞতা।”
নারী অধিকার ও নিরাপত্তা নিয়ে বরাবরই সরব প্রীতি। ‘অপারেশন সিঁদুর’ এর প্রচারে অংশ নিয়ে এবং পেহেলগামে সন্ত্রাসের প্রতিবাদ জানিয়ে তিনি নিজের সামাজিক সচেতনতার পরিচয় দিয়েছেন। এছাড়া শহিদ সেনাদের পরিবারের জন্য ১ কোটি টাকা অনুদান দিয়ে বলিউডের মধ্যে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন।
অভিনয় জগতের বাইরেও সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে নিবেদিত এই অভিনেত্রী প্রমাণ করেছেন, একজন তারকা শুধু পর্দাতেই নয়, বাস্তব জীবনেও নায়ক হতে পারেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- অসচ্ছল মেধাবীদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- বাজেটে কোন খাতে কত বরাদ্দ, বিস্তারিত জানুন
- জেনে নিন সমাবর্তন টুপির অজানা ইতিহাস
- সরকারি চাকরিজীবীদের বেতন ৫০ শতাংশ বাড়ছে