ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
কোরবানির সঙ্গে আকিকার বিধান কি?
সন্তান জন্মের পর সপ্তম দিনে আকিকা করাই সর্বোত্তম। তবে নির্দিষ্ট দিনে না পারলে পরবর্তী যেকোনো সময়েও এটি আদায় করা বৈধ। সাধারণত সন্তানের বাবা আকিকার আয়োজন করেন। তবে বাবার অনুপস্থিতিতে অভিভাবকের দায়িত্বে থাকা অন্য কেউ এটি করতে পারেন।
সন্তানের নানাবাড়ি থেকে আকিকার পশু সংগ্রহের প্রচলন সামাজিক হলেও, ইসলাম এটি সমর্থন করে না। বরং চাপ প্রয়োগ করে বা জোর করে কিছু নেওয়া ইসলামে নিষিদ্ধ।
আকিকার পশু ও সংখ্যা:
- ছেলে সন্তানের জন্য দুটি ছাগল সুন্নত, তবে একটি ছাগল দিয়েও সুন্নত আদায় হয়ে যায়।
- মেয়ে সন্তানের জন্য একটি ছাগল সুন্নত।
- আকিকার জন্য গরু, ছাগল, ভেড়া, মহিষ, উট, দুম্বা—কোরবানির যেসব পশু বৈধ, সেগুলোর যেকোনোটি ব্যবহার করা যায়।
আকিকা ও কোরবানি একসঙ্গে করা যাবে কি?অনেক আলেমের মতে, কোরবানির পশুতে আকিকা যুক্ত করা জায়েজ নয়। তবে হানাফি মাজহাব এবং ইমাম আহমদের একটি বর্ণনায় বলা হয়েছে, একই পশুতে কোরবানি ও আকিকা একসঙ্গে করা বৈধ। এ মতই বাংলাদেশে প্রচলিত।
উদাহরণস্বরূপ, গরু বা উটে সাতজন অংশীদার হলে তাদের মধ্যে দু–একজন আকিকার নিয়তে শরিক হতে পারেন, বাকি অংশীদারদের কোরবানির কোনো সমস্যা হবে না। একইভাবে, এক পশুতে একাধিক ব্যক্তি আকিকার জন্যও শরিক হতে পারেন। (দুররুল হুক্কাম: ১/২৬৬; রদ্দুল মুহতার ৬/৩২৬; হাশিয়াতুত তহতাভি আলাদ্দুর: ৪/১১৬)
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে