ঢাকা, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
নটরডেম কলেজের ৬৬ শিক্ষক-শিক্ষার্থীর যুক্তরাষ্ট্রে সফর
রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নটরডেম কলেজের ৬৬ জনের একটি প্রতিনিধি দল সোমবার (০২ জুন) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হয়েছে। শিক্ষা সফর দলটিতে কলেজের অধ্যক্ষ, পাঁচজন শিক্ষক এবং ৬১ জন শিক্ষার্থী রয়েছেন। কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক আসিফ তার ফেসবুকে সফরে যাওয়ার তথ্যটি নিশ্চিত করেছেন।
সফরকালে প্রতিনিধি দলটি যুক্তরাষ্ট্রের অরল্যান্ডো, বাফেলো এবং নিউইয়র্ক শহরের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, প্রযুক্তিকেন্দ্র ও সাংস্কৃতিক স্থাপনা পরিদর্শন করবে। তারা স্থানীয় শিক্ষার্থীদের সাথে মতবিনিময়, শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ এবং প্রযুক্তি ও সংস্কৃতি বিষয়ক অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন।
কলেজ সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক মানের এই শিক্ষা সফরের মাধ্যমে শিক্ষার্থীরা বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পারবে, যা তাদের উচ্চশিক্ষা ও পেশাগত জীবনের প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই সফর শিক্ষার্থীদের মধ্যে বৈশ্বিক দৃষ্টিভঙ্গি ও জ্ঞান অর্জনের আগ্রহ বাড়াবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার তুলে ধরতে তুরস্ক যাচ্ছে YFB-এর প্রতিনিধিদল
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- দেশের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত?
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ালেন প্রধানমন্ত্রী, কার্যকর আজ থেকে
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট