ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
শিক্ষক-কর্মচারীদের বেতন-বোনাস নিয়ে যা জানা গেল
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরা আজ সোমবার (২ জুন) মে মাসের বেতন এবং ঈদুল আযহার উৎসব ভাতা পাচ্ছেন। বিকেল থেকে সংশ্লিষ্ট ব্যাংকে অর্থ প্রেরণ শুরু হবে বলে নিশ্চিত করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর।
বিষয়টি নিশ্চিত করেছেন অধিদপ্তরের ইএমআইএস সেলের (এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম) সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট খন্দকার আজিজুর রহমান। তিনি বলেন, "আজকের মধ্যে শিক্ষক-কর্মচারীদের অ্যাকাউন্টে বেতন ও ভাতার অর্থ পৌঁছে যাবে। ব্যাংকে অর্থ না যাওয়ার কোনো সম্ভাবনা নেই।"
বিশেষ দৃষ্টিতে দেখা যাচ্ছে, দীর্ঘ ২১ বছর পর এই ঈদে এমপিওভুক্ত শিক্ষকরা মূল বেতনের ৫০ শতাংশ হারে উৎসব ভাতা পাচ্ছেন যা আগে ছিল ২৫ শতাংশ। কর্মচারীদের উৎসব ভাতা অবশ্য পূর্বের মতোই ৫০ শতাংশ থাকছে।
এ সিদ্ধান্তের আলোকে গত ২৬ মে অর্থ মন্ত্রণালয় উৎসব ভাতা বৃদ্ধির সম্মতি দেয়। সম্মতিপত্রে বলা হয়, “মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতাধীন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকগণের উৎসব ভাতা সরকারি অংশে এক মাসের মূল বেতনের ৫০ শতাংশে নির্ধারণ করা হলো।”
তবে এতে কিছু শর্ত আরোপ করা হয়েছে। যেমন—আর্থিক বিধি-বিধান কঠোরভাবে মেনে চলতে হবে, কোনো অনিয়ম হলে বিল অনুমোদনকারী কর্তৃপক্ষকে দায় নিতে হবে এবং আদেশ জারির তারিখ থেকেই এটি কার্যকর হবে। একইসঙ্গে জিও (সরকারি আদেশ) জারি করে অর্থ মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশও দেওয়া হয়েছে।
অন্যদিকে কর্মচারীদের উৎসব ভাতা আগের নিয়ম অনুযায়ী ৫০ শতাংশই বহাল থাকবে বলে জানানো হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ