ঢাকা, শুক্রবার, ৬ ফেব্রুয়ারি ২০২৬, ২৪ মাঘ ১৪৩২
মাইলস্টোনের শিক্ষার্থীদের প্রতিটি দাবিই যৌক্তিক: অন্তর্বর্তী সরকার
ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় হতাহতের প্রেক্ষাপটে শিক্ষার্থীদের উত্থাপিত ছয় দফা দাবি অন্তর্বর্তী সরকার যৌক্তিক বলে মনে করছে।
মঙ্গলবার (২২ জুলাই) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, আজ (মঙ্গলবার) দুপুরে শিক্ষা উপদেষ্টা সিআর আবরার, আইন উপদেষ্টা আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে উপস্থিত হয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন।
আলোচনা শেষে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল সাংবাদিকদের জানান, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে একটি তথ্যকেন্দ্র স্থাপন করা হয়েছে, যেখানে দুর্ঘটনায় নিহত, আহত ও নিখোঁজ ব্যক্তিদের সর্বশেষ তথ্য সংরক্ষিত ও হালনাগাদ করা হচ্ছে।
আইন উপদেষ্টা বলেন, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য ক্ষতিপূরণ, পুনর্বাসন ও ট্রমা ব্যবস্থাপনার উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে জনগণের ভিড় নিয়ন্ত্রণের সময় সেনাসদস্যদের হাতে শিক্ষার্থীরা মারধরের শিকার হয়েছে—এমন অভিযোগের প্রেক্ষিতে সরকার দুঃখ প্রকাশ করেছে এবং সেনা কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জানানো হবে।
ড. আসিফ নজরুল আরও বলেন, জনবহুল এলাকায় যেন প্রশিক্ষণ বিমান পরিচালিত না হয়, সেজন্য বিমানবাহিনীকে যথাযথ নির্দেশনা দেওয়া হবে।
শিক্ষা উপদেষ্টা সি আর আবরার শিক্ষার্থীদের আশ্বস্ত করে জানান, আগামী ২৪ জুলাইয়ের এইচএসসি পরীক্ষার পরিবর্তিত তারিখ নিয়মিত পরীক্ষার শেষে জানিয়ে দেওয়া হবে।
উল্লেখ্য, গত সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ১৮ মিনিটে রাজধানীর উত্তরার দিয়াবাড়ীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে বিমান বাহিনীর এফ-৭ বিজিজিআই (৭০১) মডেলের একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়।
এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩১ জনের মৃত্যু নিশ্চিত হওয়া গেছে, যার মধ্যে ২৫ জনই শিশু। আহত অবস্থায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও অন্তত ১৬৫ জন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কী আছে এপস্টেইন ফাইলে? কেন এত হইচই বিশ্বজুড়ে?
- ইপিএস প্রকাশ করেছে সিলকো ফার্মা
- শব-ই-বরাতের গুরুত্ব ও আমল
- এক লাফে ভরিতে ১৪ হাজার টাকা কমলো সোনার দাম
- শুরু হচ্ছে ‘অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ’, স্কোয়াড ও সূচি ঘোষণা
- ইপিএস প্রকাশ করেছে গোল্ডেন সন
- ইপিএস প্রকাশ করেছে মাগুরা মাল্টিপ্লেক্স
- আজকের নামাজের সময়সূচি (৩ ফেব্রুয়ারি)
- ইপিএস প্রকাশ করেছে আরডি ফুড
- ইপিএস প্রকাশ করেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ
- অবশেষে চূড়ান্ত: ৪ ফেব্রুয়ারি বরিশাল যাচ্ছেন তারেক রহমান
- ঢাবির ১৯ শিক্ষার্থী পেলেন ‘টিএফপি ক্রিয়েটিভ এক্সিলেন্স অ্যাওয়ার্ড’
- দেশের প্রথম বিটিসিএল এমভিএনও সিম চালু
- আজকের নামাজের সময়সূচি (৪ ফেব্রুয়ারি, ২০২৬)
- ১০০ টাকা প্রাইজ বন্ডের ১২২তম ড্র অনুষ্ঠিত, জেনে নিন বিজয়ী নম্বরগুলো