ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
প্রশিক্ষণ নয়, যুদ্ধবিমান ছিল বিধ্বস্ত বিমানটি : আইএসপিআর
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হওয়া বিমানটি প্রশিক্ষণ বিমান নয়, একটি যুদ্ধবিমান ছিল বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। মঙ্গলবার (২২ জুলাই) এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
আইএসপিআর জানায়, কিছু সংবাদমাধ্যমে বিমানটিকে প্রশিক্ষণ বিমান বলা হলেও বাস্তবে এটি ছিল চীনের তৈরি একটি এফটি-৭ বিজিআই যুদ্ধবিমান যা প্রশিক্ষণ কার্যক্রমে ব্যবহৃত হচ্ছিল। এটি যুদ্ধে ব্যবহারের উপযোগী একটি সম্পূর্ণ যুদ্ধবিমান।
বিবৃতিতে আরও বলা হয়, সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে বিমানটি কুর্মিটোলা বিমান ঘাঁটি থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই যান্ত্রিক ত্রুটির কারণে উত্তরার দিয়াবাড়ীতে অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি দোতলা ভবনের ওপর বিধ্বস্ত হয়। মুহূর্তেই আগুন ধরে যায় বিমানটিতে।
নৌপরিবহন, শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার (অব.) সাখাওয়াত হোসেন বলেন, “এফটি-৭ বিজিআই যুদ্ধবিমানটি প্রশিক্ষণের কাজে ব্যবহৃত হলেও এর ইঞ্জিন আপডেট করা ছিল। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ব্ল্যাক বক্সের তথ্য বিশ্লেষণ করা হবে। ভবিষ্যতে এমন দুর্ঘটনা রোধে সর্বোচ্চ সতর্কতা গ্রহণ জরুরি।”
উল্লেখ্য বিধ্বস্ত হওয়ার সময় বিমানটিতে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির একাকী ছিলেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি