ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
বিমান দুর্ঘটনায় মেয়েকে বাঁচাতে গিয়ে লাশ হয়ে ফেরেন মা
ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় মেয়েকে বাঁচাতে ছুটে গিয়েছিলেন রজনী খাতুন। ঝুঁকিপূর্ণ পরিস্থিতি থেকে মেয়ে ঝুমঝুমকে বাইরে বের করে আনলেও নিজে আর ফিরে আসতে পারেননি তিনি। আগুনে গুরুতর দগ্ধ রজনীকে আশঙ্কাজনক অবস্থায় সিএমএইচের বার্ন ইউনিটে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতেই তিনি মারা যান।
রজনীর বাড়ি মেহেরপুরের গাংনী উপজেলার বাওট গ্রামে। তিনি স্থানীয় বিএনপি নেতা আব্দুল হামিদের মেয়ে। দীর্ঘদিন ধরে স্বামী জহিরুল ইসলামের সঙ্গে ঢাকায় বসবাস করছিলেন। জহিরুলের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার চর সাদিপুরে।
জানা গেছে, সোমবার দুপুরে মাইলস্টোন স্কুলের একটি ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হলে সেখানে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় স্কুল চত্বরে উপস্থিত ছিলেন রজনী। মেয়ে ঝুমঝুম (১২) ওই প্রতিষ্ঠানে পঞ্চম শ্রেণিতে পড়ে।
রজনীর ভাই আশিক জানান, মঙ্গলবার ভোরে মরদেহ কুষ্টিয়ায় নেওয়া হয় এবং সেখানেই জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। তিনি আরও জানান, রজনী প্রতিদিনের মতো মেয়েকে আনতে গিয়েছিলেন স্কুলে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেই যাত্রাই তার শেষ হয়ে যায়।
রজনীর এমন আত্মত্যাগ ও করুণ মৃত্যুর ঘটনায় শোকাচ্ছন্ন তার এলাকা এবং পরিবার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)