ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
প্রাইভেট হসপিটাল ওনার্স অ্যাসোসিয়শের সভাপতি ডাম্বেল, সাধারণ সম্পাদক শামীম
বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশনের (বিপিএইচসিডিওএ) কার্য নির্বাহী পরিষদে সভাপতি নির্বাচিত হয়েছেন ডা. মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেল এবং সাধারণ সম্পাদক হয়েছেন ডা. এ এম শামীম। তারা ২০২৫ থেকে ২০২৭ মেয়াদের জন্য সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
আজ রবিবার (০১ জুন) বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন ২০২৫-২০২৭ইং মেয়াদের কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে রাজধানীর ল্যাবএইড হসপিটাল, এভারকেয়ার হসপিটাল, ইউনাইটেড হসপিটাল, স্কয়ার হাসপাতাল, ইবনে সিনা, মেডিনোভা সেন্টার ,বাংলাদেশ স্পেশালাইজড হাস্পাতাল ও ফজলুল হক কোলাক্টারাল হাসপাতালসহ দেশের সকল বিভাগের ও জাতীয়ভাবে প্রতিষ্ঠিত এবং খ্যাতনামা হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক গুলো অংশগ্রহণ করেছে।
এতে মোট ২৫ টি পদের বিপরীতে ২৫ জনের বৈধ মনোনয়নকে নির্বাচন কমিশন বিজয়ী হিসেবে ঘোষণা করেন। ২৫ সদস্য বিশিষ্ট কমিটিতে সিনিয়র সহ-সভাপতি পদে ডা. মাহবুবুর রহমান লিটন এবং কোষাধ্যক্ষ পদে প্রফেসর ডা. সালাউদ্দিন আল আজাদ নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য, ডা. মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেল ও ডা. এ এম শামীম ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন-ডুয়া’র সদস্য। এর মধ্যে ডা. মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেল ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন, ইউকে’র সভাপতি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত