ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
সারজিসকে সেনা কর্মকর্তার হুঁশিয়ারি
গত বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে রংপুর সেনপাড়ায় জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান জিএম কাদেরের বাসভবন 'দ্য স্কাই ভিউ'-তে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। ঘটনার পরপরই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক পার্টি এবং জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পাল্টাপাল্টি অবস্থান এবং কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ঘটনার সময় জিএম কাদের বাসায় উপস্থিত ছিলেন।
গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রংপুর নগরীর পায়রা চত্বর মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা ও মহানগর কমিটির আহ্বায়ক ইমরান আহমেদ ও ইমতিয়াজ আহমেদ ইমতিকে জিজ্ঞাসাবাদ করেন সেনাবাহিনীর ৭২ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কাইয়ুম।
বিএনপির নেতাদের ডেকেও জিজ্ঞাসাবাদ করেছে সেনাবাহিনী।
খবর পেয়ে সেখানে ছুটে যান জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি সেনাবাহিনীর ৭২ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কাইয়ুমের সঙ্গে কথা বলেন।
এ সময় হুয়ায়ুন কাইয়ুম সারজিস আলমকে বলেন, “শরীরে যতক্ষণ রক্ত আছে, উই আর নট গোয়িং টু প্রমোট এনিওয়ান যে দেশের বিরুদ্ধে কাজ করে। আপাতত স্ট্যান্ডিং হলো, যে জনগণের অসুবিধা করে, ভ্যান্ডালিজম (নাশকতা) করে, মবের নামে যে আগুন লাগায়, ঘরদোর ভাঙচুর করে, এই পার্টিকে বার্তা দেওয়া যে, এইটা করার সুযোগ এখন নেই।”
সেনাবাহিনীর সঙ্গে আলাপ শেষে সারজিস আলম সাংবাদিকদের বলেন, “জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের জিজ্ঞাসাবাদ করার খবর শুনে এখানে আসি। আপনারা জানেন, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের এখানে আসা এবং জাতীয় পার্টির সাবেক মেয়রকে আবার মেয়র পদে বসানোর বিষয়ে বিক্ষোভ করা নিয়ে এখানে অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। যেটা রংপুরে এর আগে আমরা দেখিনি। আগামীতেও প্রত্যাশা করি না।”
এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক বলেন, “তদন্তের জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হোক, বিএনপি, জামায়াত, এনসিপির যে কাউকে হোক জিজ্ঞাসাবাদ করা যেতে পারে। অবশ্যই প্রয়োজন। আমরা মনে করি রাত ১টা, ২টা, ওই সময়টাই দৃষ্টিকটু দেখায়। আমরা প্রত্যাশা করি, সবাইকে যেকোনো টাইমে দিনের বেলা অফিস আওয়ারে ডেকে নেওয়া হয়। সবাই প্রস্তুত থাকবে এ বিষয়ে সহযোগিতা করার জন্য।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড খেলা শেষ, জানুন ফলাফল
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- চলছে ফ্রান্স বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- চলছে আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড ম্যাচ, LIVE দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ, দেখুন এখানে
- আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচের টিকিটের দাম কত? জানুন বিস্তারিত
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: কবে, কখন, কোথায় ম্যাচ
- আজকের খেলার সময়সূচি (১০ জুলাই)
- লন্ডনে উপাচার্যের সঙ্গে ঢাবি অ্যালামনাই ইউকে শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বি ইউনিটের ফল প্রকাশ, দেখুন এখানে
- চট্রগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত
- আজকের খেলার সময়সূচি (১৩ জুলাই)