ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
কার্জন হল এলামনাই এসোসিয়েশন টরন্টো শাখার স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি
ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল এলামনাই এসোসিয়েশন, টরন্টো এর উদ্যোগে ও কানাডা ব্লাড সার্ভিসেস স্কারবোরো’র ব্যবস্থাপনায় গত ৯ নভেম্বর শনিবার স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। মহত এই উদ্যেগে কার্জন হল এলামনিদের স্বতস্ফুর্ত অংশগ্রহন ছিল উৎসাহব্যঞ্জক। রক্তদান কর্মসূচিতে অতিথি হিসাবে স্কারবোরো সাউথইস্ট এমপিপি সম্মানিত ডলি বেগম উপস্থিত ছিলেন। কানাডা ব্লাড সার্ভিসেস স্কারবোরো এই কর্মসূচি বাস্তবায়ন করেন।
কার্জন হল এলামনাই এসোসিয়েশন এর সামাজিক এই উদ্যোগে বিপুল সংখ্যক কার্জনিয়ান এর উপস্থিতি সার্বিকভাবে আয়োজনটিকে উৎসবমুখর করে তোলে। সম্মানিত এমপিপি ডলি বেগম উপস্থিত থেকে এইরকম মানবিক কর্মসূচির প্রশংসা করেন এবং তা অব্যহত রাখার তাগিদ দেন। যাতে করে প্রবাসেও কমিউনিটির সবাই বেশি করে জনকল্যানমূলক কাজে অংশগ্র্রহন করেন।
স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন মোহাইমেন অন্তুু, আজিজুর রহমান দিপু, মাসুম রহমান, তৌফিক আজিজ মিলন, রাফে আক্তার ডলি, গোলাম সারোয়ার, মোস্তফা কামাল আজিম, কেয়া পারভিন, সাইদা সুলতানা মুক্তা, ফকরুদ্দিন মাসুদ, আবুল হাশেম, আদনান পারভেজ রানা, মোহাম্মদ ইলিয়াস, মহিউদ্দিন ভুঁইয়া মহিন, হোসেইন তাহসিন বিন এনায়েত সহ আরো অনেকে।
ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল এলামনাই এসোসিয়েশন, টরন্টো বছরব্যপী নানা আয়োজন করে থাকে। পাশাপাশি মানবিক সহায়তায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালন করে থাকে। যা বাঙালি কমিউনিটিতে আরো আনেক সংগঠনের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
আসিফ/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ