ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
জিয়াউর রহমানকে নিয়ে যা বললেন ফারুকী
সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বিএনপির একক সম্পদ ভাবা ঠিক নয় বলে মন্তব্য করেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
আজ শুক্রবার (৩০ মে) রাতে চট্টগ্রামে জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সংস্কৃতি মন্ত্রণালয় আয়োজিত স্মরণ সভায় তিনি এই মন্তব্য করেন।
সংস্কৃতি উপদেষ্টা বলেন, “জিয়াউর রহমানকে নিয়ে অনুষ্ঠানে শুধু বিএনপির লোকজন কথা বলবে— শুরু থেকে চেয়েছিলাম এটা যেন না হয়। জিয়াউর রহমান বিএনপির একক সম্পদ- এটা ভাবা ঠিক না। যে মিসটেক আওয়ামী লীগ করেছিল, আশাকরি সে মিসটেক থেকে বিএনপি দূরে থাকবে।”
মোস্তফা সরয়ার ফারুকী বলেন, “আমরা অল্প কিছুদিনের সরকার। আমাদের পক্ষে অনেক বড় পরিবর্তন আনা সম্ভব না। নববর্ষ শুধু বাঙ্গালীরা পালন করে না, চাকমা, মারমা, গারো সহ অনেক জনগোষ্ঠী পালন করে। আমরা তাদের সবাইকে এক জায়গায় আনার চেষ্টা করেছি। এবারের বৌদ্ধ পূর্ণিমায় ঢাকাসহ পাঁচটি জায়গায় সাংস্কৃতিক উৎসব হচ্ছে।”
সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন এবং চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর