ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩
৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের সময় জানাল এনটিআরসিএ
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি আসন্ন ঈদুল আযহার পর প্রকাশিত হতে পারে। ইতোমধ্যে এ লক্ষ্যে প্রস্তুতি শুরু করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।
এনটিআরসিএ সূত্র জানায়, ১৭তম শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণ ইনডেক্সধারীদের তথ্য সংগ্রহ চলছে। এ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর ওই নিবন্ধনের রোল নম্বর ব্লক করে দেওয়া হবে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে চলতি জুন মাসেই ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে ১৮তম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফলাফল ঈদের আগেই জুনের প্রথম সপ্তাহে প্রকাশিত হতে পারে বলে জানা গেছে।
৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে কারা আবেদন করতে পারবেন সে বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামী রোববার (১ জুন) শিক্ষা মন্ত্রণালয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে। এই বৈঠকের পরই গণবিজ্ঞপ্তির চূড়ান্ত তারিখ ঘোষণা করা হবে।
জানা গেছে, ১ থেকে ১২তম, ১৭তম ও ১৮তম নিবন্ধনে উত্তীর্ণ ৩৫ বছর ঊর্ধ্ব ও সনদের মেয়াদোত্তীর্ণ প্রার্থীদের আবেদন করার সুযোগ নিয়ে আলোচনা করা হবে। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরের সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হবে।
বৈঠকের বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (বেসরকারি মাধ্যমিক) মিজানুর রহমান জানান, “৩৫ ঊর্ধ্ব এবং মেয়াদোত্তীর্ণ সনদধারী প্রার্থীদের বিষয়টি বিবেচনায় নিয়ে বৈঠক ডাকা হয়েছে। কারা আবেদন করতে পারবেন তা বৈঠকের আলোচনার ভিত্তিতেই চূড়ান্ত হবে।”
তিনি আরও বলেন, “এ বিষয়ে এখনই কোনো সিদ্ধান্ত জানানো যাচ্ছে না, বৈঠকের পর বিস্তারিত বলা যাবে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচের টিকিটের দাম কত? জানুন বিস্তারিত
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্সল্যাব ও উত্তরায় সড়ক অবরোধ
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- পিছিয়ে যেতে পারে আর্জেন্টিনা-ইংল্যান্ড বিশ্বকাপ সেমিফাইনাল
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম