ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
ইউনূস সরকারের বিরুদ্ধে আন্দোলনের হুঁশিয়ারি ছাত্রদলের
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শাহরিয়ার ইসলাম সাম্য হত্যাকাণ্ড নিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) দেওয়া বক্তব্য প্রত্যাখ্যান করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। আজ বুধবার (২৮ মে) বিকেলে রাজধানীর নয়াপল্টনে আয়োজিত তারুণ্যের সমাবেশে তিনি এই মন্তব্য করেন।
সম্মেলনে রাকিবুল ইসলাম রাকিব বলেন, “গুপ্ত সংগঠনের বিরুদ্ধে ছাত্রদলের আন্দোলন অব্যাহত থাকবে। ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্রলীগ সন্ত্রাসী ও গুপ্তসংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে ইউনূস সরকারের বিরুদ্ধে আন্দোলন করবে ছাত্রদল।”
ছাত্রদল সভাপতি বলেন, “সার্টিফিকেট নির্ভর পড়াশুনার বিকল্প হিসেবে কর্মমুখী শিক্ষায় মনোনিবেশ করার জন্য ছাত্রদল কাজ করে যাচ্ছে। জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে ছাত্রদল রাজনীতি করে। শিক্ষাখাতে ও প্রতিটি বিশ্ববিদ্যালয়ের গবেষণা খাতে বাজেট বৃদ্ধির পাশাপাশি আধুনিক গবেষণাগার নির্মাণে ছাত্রদল নিরলস ভূমিকা পালন করে চলেছে। নারী শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে শিক্ষানীতি প্রণয়নসহ ও কর্মক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে কাজ করে চলেছে।”
আজ বুধবার (২৮ মে) বেলা ৩টার দিকে জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ’। জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।
সমাবেশকে কেন্দ্র করে রাজধানীর নয়াপল্টন ও আশপাশের এলাকায় মিছিল নিয়ে জড়ো হয়েছেন ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিপুলসংখ্যক নেতাকর্মী। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের বিপরীত পাশে তৈরি করা হয়েছে সমাবেশের মঞ্চ। মঞ্চের সামনের সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। ফলে আশপাশের সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- সালাহউদ্দিন আহমেদের মৃ/ত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হয়েছে: রিজভী
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)