ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
চীনে ড্রোন প্রশিক্ষণের সুযোগ পাচ্ছেন বাংলাদেশিরা
বাংলাদেশি নাগরিকদের জন্য ড্রোন প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করেছে চীন। আগ্রহীদের আগামী ১ জুনের মধ্যে আবেদন করতে বলা হয়েছে। মঙ্গলবার (২৭ মে) ঢাকার চীনা দূতাবাস এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৪ এপ্রিল বাংলাদেশ জাতীয় সংসদে চীনা প্রতিনিধিদের পরিচালনায় একটি ড্রোন প্রদর্শনী সফলভাবে অনুষ্ঠিত হয়। এটি ছিল বাংলা নববর্ষ ও চীন-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকীর যৌথ উদ্যাপন।
এ উদ্যাপনের অংশ হিসেবে বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও চীনের ক্রোস্টারস ইনোভেশন কালচার অ্যান্ড ট্যুরিজম টেকনোলজি গ্রুপের যৌথ উদ্যোগে কারিগরি কর্মীদের জন্য একটি বিনামূল্যে ড্রোন প্রশিক্ষণ কর্মসূচি চালু করা হচ্ছে। প্রশিক্ষণটি ইংরেজি ভাষায় পরিচালিত হবে এবং জুনের মাঝামাঝি থেকে জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত সাংহাইয়ে অনুষ্ঠিত হবে।
প্রশিক্ষণ কর্মসূচি দুইটি পর্যায়ে বিভক্ত—প্রথম পর্যায়: ড্রোন পারফরম্যান্স, মৌলিক জ্ঞান ও প্রোগ্রামিং দক্ষতার ওপর ভিত্তি করে প্রাথমিক কোর্স (১-২ সপ্তাহ)।দ্বিতীয় পর্যায়: ক্রোস্টারসের নিজস্ব ড্রোন মডেলগুলোর জন্য উন্নত প্রোগ্রামিং কোর্স (১-২ সপ্তাহ)।
প্রত্যেক পর্যায়ের সময়সীমা নির্ধারিত হবে অংশগ্রহণকারীদের কম্পিউটার জ্ঞান ও প্রোগ্রামিং দক্ষতা অনুযায়ী।
আগ্রহীদের [email protected] ঠিকানায় ১ জুনের মধ্যে আবেদনপত্র পাঠাতে অনুরোধ জানানো হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- ফের বিশ্ববাজারে তেলের দাম বাড়ল
- ঢাবিতে গ্রিন নেক্সাস কর্মসূচি সমাপ্ত
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- শুক্রবার ঢাকার যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ