ঢাকা, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩
এবার পাকিস্তানকে যে হুমকি দিলেন মোদি
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পাকিস্তানের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি পাকিস্তানিরা যারা শত্রুতার পথ অনুসরণ করছে তাদের তীব্র সমালোচনা করে আবারও যুদ্ধের আশঙ্কা প্রকাশ করেছেন।
সোমবার (২৬ মে) গুজরাটের ভুজে এক জনসভায় মোদি এই বক্তব্য রাখেন। সেখানে তিনি বলেন, “শান্তিতে জীবনযাপন করুন, রুটি খান। নয়তো আমার গুলি তো আছেই।”
নরেন্দ্র মোদি আরও বলেন, “কেবল পাকিস্তানের জনগণই তাদের দেশকে সন্ত্রাসবাদের রোগ থেকে মুক্ত করতে পারে। আমি পাকিস্তানের জনগণকে জিজ্ঞাসা করতে চাই—সন্ত্রাসবাদের মাধ্যমে আপনারা কী পেয়েছেন? ভারত এখন বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি। আপনারা কোথায় আছেন?”
ভারতের প্রধানমন্ত্রী বলেন, “পাকিস্তানকে সন্ত্রাসবাদের রোগ থেকে মুক্ত করতে হলে পাকিস্তানের জনগণকে এগিয়ে আসতে হবে। তাদের তরুণদের এগিয়ে আসতে হবে।”
এর আগে এক সমাবেশে মোদি বলেছিলেন, “আমার শিরায় রক্ত নয়, সিঁদুর ফুটছে।” তিনি আরও বলেন, “গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় মাত্র ২২ মিনিটে ভারত প্রতিশোধ নিয়েছে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩১ অক্টোবর)
- অর্থ মন্ত্রণালয়ের অধীনে ৯৫ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
- মালয়েশিয়ায় কাজ করতে ইচ্ছুকদের সুখবর দিল সরকার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৮ অক্টোবর)
- নভেম্বরের শুরুতে টানা তিন দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-শিক্ষার্থীরা
- ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ
- এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল কবে, জানাল বোর্ড
- সরাসরি মৌখিক পরীক্ষায় এনজিওতে চাকরির সু্যোগ, বেতন ২৫-৬০ হাজার
- আজকের বাজারে স্বর্ণের দাম (০১ নভেম্বর)
- ছাত্রদল নেতা হত্যা মামলায় অভিযুক্ত এমপির ছেলেকে যুবদল থেকে বহিষ্কার
- আজকের খেলার সময়সূচি (৩০ অক্টোবর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (০৩ নভেম্বর)
- আজকের নামাজের সময়সূচি (৩০ অক্টোবর)
- অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু