ঢাকা, শনিবার, ৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২
মুম্বাইয়ে রেড অ্যালার্ট জারি
চলতি বছরে নির্ধারিত সময়ের আগেই ভারতের কেরালায় আগমন ঘটেছে বর্ষার। গত ৭৫ বছরে এই প্রথম এতটা আগেই বর্ষা শুরু হয়েছে ওই অঞ্চলে। এর প্রভাব পড়েছে মহারাষ্ট্রেও। এছাড়াও টানা বৃষ্টিতে চরম দুর্ভোগে পড়েছে ভারতের বাণিজ্যিক নগরী মুম্বাই।
সোমবার রাতভর বৃষ্টির পর মঙ্গলবার সকালেও হালকা বৃষ্টিপাত অব্যাহত ছিল। শুধু রবিবার রাত থেকে সোমবার বিকেল পর্যন্ত শহরের কিছু এলাকায় ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টি রেকর্ড করা হয়েছে।
ভারতের আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) জানিয়েছে, এর আগে মুম্বাইয়ে মে মাসে এত বেশি বৃষ্টি হয়েছিল ১৯১৮ সালে। অর্থাৎ ১০৭ বছর আগে।
মুম্বাইয়ের পাশাপাশি মহারাষ্ট্রের থানে, রায়গড়, রত্নগিরি ও আশপাশের জেলাগুলিতে বজ্রসহ ঝড়বৃষ্টির আশঙ্কায় জারি করা হয়েছে রেড অ্যালার্ট। সোমবার দিনভর টানা বৃষ্টিতে মুম্বাইয়ে ট্রেন চলাচল ব্যাহত হয়। এর ফলে ব্যাপক ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ।
শহরের অনেক গুরুত্বপূর্ণ এলাকা পানিতে তলিয়ে যায়। একটি ভূগর্ভস্থ স্টেশন ডুবে যাওয়ায় মেট্রো রেল চলাচলও সাময়িকভাবে বন্ধ রাখা হয়।
বৃহন্মুম্বাই পৌরসভার স্বয়ংক্রিয় আবহাওয়া স্টেশনের রেকর্ড অনুসারে, ‘রবিবার মধ্যরাত থেকে সোমবার সকাল পর্যন্ত শহরের কোথাও কোথাও ২০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টি হয়েছে। নরিমান পয়েন্টে ২৫২ মিলিমিটার, বাইকুল্লায় ২১৩ মিলিমিটার, কোলাবায় ২০৭ মিলিমিটার, মেরিন লাইনস এবং চন্দনওয়াড়ি এলাকায় ১৮০ মিলিমিটার, মেমনওয়াড়ায় ১৮৩ মিলিমিটার এবং ওরলিতে ১৭১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। সমগ্র মুম্বাইয়ে গড়ে মোট ১০৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে গত ২৪ ঘণ্টায়।’
দেশটির রেকর্ড বুক বলছে, ‘চলতি বছরের মে মাসে এখনও পর্যন্ত কোলাবায় মোট ২৯৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এর আগে ১৯১৮ সালের মে মাসে সেখানে ২৭৯.৪ মিলিমিটার বৃষ্টি হয়েছিল। তার পর থেকে ১০৭ বছরে এত বৃষ্টি দেখেনি মুম্বাই!’
আইএমডি'র বিজ্ঞানী সুষমা নায়ার ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’কে বলেন, “আমরা এখন যা দেখছি তা হল মৌসুমি বৃষ্টিপাত। দক্ষিণ মুম্বইয়ের কোলাবায় মঙ্গলবার সকালেও অতিভারী বৃষ্টি হয়েছে। ভারী বৃষ্টি হচ্ছে রায়গড় জেলাতেও। মঙ্গলবারও দিনভর মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম চীনের ফুটবল ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- শেষ হলো বাংলাদেশ বনাম উত্তর কোরিয়ার ফুটবল ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম চীনের ফুটবল ম্যাচ: কবে, কখন, কোথায়-জানুন সময়সূচি
- উৎপাদন বন্ধ থাকায় ‘জেড’ ক্যাটাগরিতে নামল তালিকাভুক্ত কোম্পানি
- বাংলাদেশ বনাম চীন ফুটবল ম্যাচ: জেনে নিন ফলাফল
- জ্বালানি তেলের নতুন মূল্য তালিকা প্রকাশ করল সরকার
- ডুসাসের নেতৃত্বে জিসান-সাবরিন
- বিক্রিতে ধস, অথচ শেয়ার দরে উল্লম্ফন: জি কিউ বলপেনের রহস্য কী?
- ইরানে স্কুলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা; নিহতের সংখ্যা বেড়ে ১০৮
- শিক্ষকরা ফেব্রুয়ারির বেতন বেতন পাবেন কবে, জানাল মাউশি
- মারা যাওয়ার আগে কী বার্তা দিলেন জাহের আলভীর স্ত্রী?
- একই কক্ষপথে যাত্রা, এক বছর পর তিন মেরুতে তিন কোম্পানি
- আতঙ্ক কাটিয়ে ঘুরে দাঁড়াল ডিএসই, সূচকের বড় লাফ
- দুবাই বিমানবন্দরে আটকা অভিনেত্রী, মোদির কাছে বাঁচার আকুতি
- ২৭ মার্কিন ঘাঁটিতে ইরানের বিধ্বংসী হামলা