ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
শেয়ারবাজারের উন্নয়নে বিএসইসি ও বৈশ্বিক কাস্টডিয়ান ব্যাংকের বৈঠক
ডুয়া নিউজ: বাংলাদেশের শেয়ারবাজার উন্নয়ন, প্রযুক্তির আধুনিকায়ন এবং আন্তর্জাতিক বিনিয়োগ সম্প্রসারণে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।
বুধবার (২১ মে) অনুষ্ঠিত বৈঠকে অংশ নেয় বিশ্বের অন্যতম বৃহৎ গ্লোবাল কাস্টডিয়ান ব্যাংক ‘দ্য ব্যাংক অব নিউইয়র্ক মেলন (BNYM)’ এবং বাংলাদেশে কার্যরত আন্তর্জাতিক কাস্টডিয়ান ব্যাংক ‘এইচএসবিসি’।
বৈঠকে বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ, কমিশনার ফরজানা লালারুখ, BNYM-এর ভাইস প্রেসিডেন্ট আহমেদ কাসেম, এইচএসবিসি বাংলাদেশের হেড অব গ্লোবাল কাস্টডিয়ান ইনস্টিটিউশনস মনির উদ্দিন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এম. নাজমুল হোসেন এবং ভাইস প্রেসিডেন্ট শাইলা আলম ত্রিশা উপস্থিত ছিলেন।
বৈঠকে শেয়ারবাজারের সাম্প্রতিক পরিস্থিতি, বাজার উন্নয়নে গৃহীত বিভিন্ন পদক্ষেপ, বিএসইসির ভবিষ্যৎ পরিকল্পনা, বিদেশি বিনিয়োগের সম্ভাবনা, কর কাঠামো, আইনি সংস্কার এবং প্রযুক্তিগত অগ্রগতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষভাবে অটোমেশন, টি-প্লাস ওয়ান সেটেলমেন্ট প্রক্রিয়া এবং প্রযুক্তিনির্ভর বাজার ব্যবস্থাপনা সম্পর্কে BNYM ও HSBC প্রতিনিধিদের অবহিত করা হয়।
এছাড়া বাংলাদেশে আন্তর্জাতিক মানসম্পন্ন কাস্টডি সুবিধা সম্প্রসারণ, আইন ও নীতিমালায় যুগোপযোগী সংস্কার, বিদেশি বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়ানোর উপযোগী পরিবেশ তৈরির বিষয়ে মতবিনিময় হয়। বৈঠকে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে এবং বাংলাদেশে টেকসই শেয়ারবাজার কাঠামো গড়ে তুলতে বিদেশি অংশীদারদের অংশগ্রহণকে উৎসাহিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
বিএসইসির পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশ শেয়ারবাজারকে আরও বিনিয়োগবান্ধব, আধুনিক এবং বৈশ্বিক মানদণ্ডে উন্নীত করার লক্ষ্যে কমিশন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আন্তর্জাতিক কাস্টডিয়ান ব্যাংকগুলোর এমন অংশগ্রহণ ভবিষ্যতে বিদেশি বিনিয়োগের পরিধি বাড়াতে সহায়ক হবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)