ঢাকা, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের জন্য মাউশির ৭ নির্দেশনা
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) দেশের সব স্কুল ও কলেজে স্কাউট এবং রোভার স্কাউট কার্যক্রমে গতিশীলতা আনতে সাতটি কঠোর নির্দেশনা জারি করেছে।
বুধবার (৬ আগস্ট) মাউশির উপপরিচালক (শারীরিক শিক্ষা) মো. শহিদুল ইসলামের স্বাক্ষরিত এক অফিস আদেশে এসব নির্দেশনা দেওয়া হয়।
নির্দেশনাগুলো হলো-
কার্যক্রম সচল রাখা
মাউশির আওতাধীন প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে স্কাউট ও রোভার স্কাউট কার্যক্রম সক্রিয়ভাবে চালাতে হবে।
নিয়মিত মিটিং করা ট্রুপ ও ক্রু মিটিং নিয়মিত আয়োজন করতে হবে এবং শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
ত্রৈমাসিক প্রতিবেদন দাখিল
ইউনিট গঠন, প্রশিক্ষণ ও সেবামূলক কার্যক্রমের প্রতিবেদন প্রতি তিন মাস শেষে, পরবর্তী মাসের ৫ তারিখের মধ্যে মাউশির আঞ্চলিক অফিসে পাঠাতে হবে। আঞ্চলিক অফিসগুলো তা ১০ তারিখের মধ্যে ই-মেইলে ([email protected]) কেন্দ্রীয় দপ্তরে পাঠাবে।
তহবিল ব্যবস্থাপনা
স্কাউট/রোভার তহবিল থেকে অর্থ উত্তোলন করতে হবে প্রতিষ্ঠান প্রধান ও স্কাউট/রোভার লিডারের যৌথ স্বাক্ষরে এবং তা শুধু স্কাউটিং কার্যক্রমেই ব্যয় করতে হবে। শিক্ষার্থীদের কাছ থেকে আদায়কৃত ফি যথাযথ কর্তৃপক্ষের (উপজেলা/জেলা স্কাউটস) কাছে নিয়মিত পরিশোধ নিশ্চিত করতে হবে।
বার্ষিক পরিকল্পনা
স্কাউট/রোভার লিডারদের এক বছরের পরিকল্পনা সংশ্লিষ্ট গ্রুপ কমিটির অনুমোদনক্রমে গ্রহণ করে কার্যক্রম পরিচালনা করতে হবে। প্রতিষ্ঠানের প্রধান শিক্ষককে এর তদারকি নিশ্চিত করতে হবে।
লিডার না থাকলে দ্রুত নিয়োগ
যেসব প্রতিষ্ঠানে স্কাউট বা রোভার লিডার নেই, প্রতিষ্ঠান প্রধানকে দ্রুত জেলা বা আঞ্চলিক দপ্তরের সঙ্গে যোগাযোগ করে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে।
বার্ষিক প্রতিবেদন প্রেরণ
স্কাউটিং কার্যক্রমের বার্ষিক প্রতিবেদন জানুয়ারি মাসের ৩১ তারিখের মধ্যে আঞ্চলিক অফিসে এবং সেখান থেকে ফেব্রুয়ারির মধ্যে মাউশির কেন্দ্রীয় দপ্তরে ই-মেইলে পাঠাতে হবে।
মাউশি স্পষ্টভাবে জানিয়েছে, স্কাউটিংয়ের মাধ্যমে শিক্ষার্থীদের নৈতিক ও সামাজিক মূল্যবোধ গড়ে তোলার বিষয়টি বিবেচনায় রেখে প্রতিষ্ঠান প্রধানদের দায়িত্ব পালনে জোর দেওয়া হচ্ছে। নির্দেশনাগুলো বাস্তবায়নে কোনো ধরনের গাফিলতি সহ্য করা হবে না।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- আফগান যুবাদের কাছে হারল বাংলাদেশের যুবারা
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত? জেনে নিন
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক মাহমুদ আলমের মৃত্যু, উপাচার্যের শোক
- সৌদিতে সুইটির মৃ/ত্যুদণ্ড, এখনো জানে না পরিবার
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারিতে বাংলাদেশিরা কি অংশ নিতে পারবে? জানুন বিস্তারিত
- আজ ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কত? জেনে নিন
- জেনে নিন আজকের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম
- বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট-দোকানপাট বন্ধ
- নভেম্বরে টানা তিন দিনের ছুটির সুযোগ, যারা পাবেন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২১ অক্টোবর)
- ডেকে নিয়ে কুপিয়ে হত্যা: ঢাবির সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
- নতুন পে-স্কেলে শিক্ষকদের বেতন কবে, জানাল অর্থ মন্ত্রণালয়
- COP31 সামনে রেখে বাংলাদেশের জলবায়ু অগ্রাধিকার নিয়ে সংলাপ