ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
‘আবু সাঈদ হত্যার ভিডিও এআই দিয়ে বানানো’
জুলাই গণ-অভ্যুত্থানে হামলার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্যগ্রহণ শেষে আসামিপক্ষের প্রধান আইনজীবী আমির হোসেন দাবি করেন, আবু সাঈদ হত্যার যে ভিডিও উপস্থাপন করা হয়েছে, তা কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মাধ্যমে তৈরি।
জবাবে রাষ্ট্রপক্ষের সাক্ষী সাংবাদিক এ কে এম মঈনুল হক বলেন, এই দাবি সঠিক নয়।
বুধবার (৬ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ সকাল ১১টার পর থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত সাক্ষ্যগ্রহণ চলে।
প্রত্যক্ষদর্শী হিসেবে নিজেদের জবানবন্দি তুলে ধরেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী রিনা মুরমু ও এনটিভির রংপুর করেসপন্ডেন্ট এ কে এম মঈনুল হক। জবানবন্দিতে গত বছরের ১৬ জুলাই আবু সাঈদ হত্যাকাণ্ডের আগে ও পরের ঘটনা বর্ণনা করেন তারা। সাক্ষ্যগ্রহণ শেষে তাদের জেরা করেন শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন।
সাংবাদিক এ কে এম মঈনুল হককে জেরা করতে গিয়ে আসামিপক্ষের আইনজীবী আমির হোসেন আদালতে দাবি করেন, আবু সাঈদের ওপর হামলার যে ভিডিও ফুটেজ উপস্থাপন করা হয়েছে, তা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে।
তবে মঈনুল হক এই দাবি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে জানান, ভিডিওটি তিনি নিজে ধারণ করেছেন এবং এটি পুরোপুরি সত্য ও নির্ভরযোগ্য।
প্রসঙ্গত, গত ১০ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের এক মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা-সহ তিন আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। একই সঙ্গে প্রসিকিউশনের সূচনা বক্তব্য উপস্থাপনের জন্য ৩ আগস্ট দিন ধার্য করেন আদালত এবং সাক্ষ্যগ্রহণের দিনও নির্ধারণ করা হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)