ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
‘জুলাই আন্দোলনে শহীদদের যেন ভুলে না যাই’
জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে আমাদের মনে চিরস্থায়ী করে রাখতে হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন আমাদের প্রধান দায়িত্ব হলো যারা জুলাই আন্দোলনে শহীদ হয়েছেন, যাদের অঙ্গহানি হয়েছে তাদেরকে যেন আমরা ভুলে না যাই।’
বুধবার (৬ আগস্ট) বিকেলে রাজধানীর বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে এসব কথা বলেন তিনি।
আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে একটি অন্যায়ের বিরুদ্ধে আমরা সকলে একসঙ্গে দাঁড়িয়েছি। মানুষের ধর্ম, বর্ণ, গোত্র, রাজনৈতিক আদর্শের পরিচয় সেখানে বাধা হয়ে দাঁড়ায়নি। আমরা নিজেদেরকে কেবল মানুষ হিসেবে বিবেচনা করে একে অপরের পাশে দাঁড়িয়েছি এবং সফল হয়েছি। কিন্তু দুর্ভাগ্যবশত জুলাই গণ-অভ্যুত্থানের পরে আমাদের মধ্যে বিভাজন করার চেষ্টা করা হচ্ছে।
যদিও গণ-অভ্যুত্থানের পূর্বে অভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যে শ্রদ্ধার সম্পর্ক ছিল।
আসিফ নজরুল বলেন, আজকের এই অনুষ্ঠান আয়োজনের পরামর্শ দিয়েছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন।
তিনি বলেন, আমি তাকে বলেছিলাম কিছুদিন পর অনুষ্ঠানটি করলে ভালো হতো। কিন্তু সে বলল, এখনই করতে হবে। আজ আমি বুঝতে পারছি, কেন সে এমনটা বলেছিল। যদি আজ এখানে না আসতাম, তাহলে জুলাই মাসে কারাবন্দিদের যেসব বেদনা-ভোগান্তি ছিল, সেগুলো শোনা হতো না বলেন তিনি।
অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, শেখ হাসিনা পুরো দেশকে এক প্রকার কারাগারে পরিণত করেছিলেন। আর কারাগারগুলো হয়ে উঠেছিল আয়নার মতো যেখানে রাষ্ট্রীয় নিপীড়নের প্রতিচ্ছবি ধরা পড়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি