ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
কমোডিটি ডেরিভেটিভ যুগে প্রবেশ করছে দেশের শেয়ারবাজার
দেশের শেয়ারবাজারে নতুন দিগন্তের সূচনা হচ্ছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রস্তাবিত ‘চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ কমোডিটি ডেরিভেটিভ রেগুলেশন, ২০২৫’ প্রবিধানমালা অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এর ফলে দেশের প্রথম কমোডিটি এক্সচেঞ্জ হিসেবে সিএসই এখন কমোডিটি মার্কেট অপারেশন চালু করতে পারবে।
মঙ্গলবার (২৭ মে) বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত ৯৫৬তম কমিশন সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। বিষয়টি নিশ্চিত করেছে বিএসইসির পরিচালক ও মুখপাত্র আবুল কালাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এই প্রবিধানমালা অনুমোদনের মাধ্যমে দেশের শেয়ারবাজারে ডেরিভেটিভ পণ্যের লেনদেন শুরু হবে, যা বাজারের বৈচিত্র্য বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একইসঙ্গে এটি দেশের শেয়ারবাজারের জন্য একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবেও বিবেচিত হচ্ছে।
বিশেষজ্ঞরা মনে করছেন, কমোডিটি ডেরিভেটিভ মার্কেট চালুর ফলে বিনিয়োগকারীদের জন্য নতুন বিনিয়োগ সম্ভাবনা সৃষ্টি হবে এবং আন্তর্জাতিক বাজারের সঙ্গে বাংলাদেশের বাজার আরও সংযুক্ত হবে। দীর্ঘ প্রতীক্ষার পর এই অনুমোদন দেশের শেয়ারবাজারে নতুন গতির সঞ্চার করবে বলেও আশাবাদ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)